জন্মাষ্টমী উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানিসহ এই বন্দরের সকল প্রকার কার্যক্রম বন্ধ রয়েছে।
হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ হারুন ভাষ্য থেকে জানা যায়, জন্মাষ্টমী উপলক্ষে আজ সকাল থেকে ভারতীয় কোনো পণ্যবাহী ট্রাক বন্দরে প্রবেশ করবে না। এছাড়াও বন্দরের অভ্যন্তরীণ সকল প্রকার কার্যক্রম বন্ধ রয়েছে।
সভাপতি আরও জানান, একদিন বন্ধের পর আগামীকাল মঙ্গলবার সকাল থেকে বন্দরে যথারীতি আমদানি-রপ্তানিসহ সব কার্যক্রম স্বাভাবিক হবে।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: