অর্থনীতি

১ জানুয়ারি পূর্বাচলে বাণিজ্য মেলা শুরুর প্রস্তুতি

বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার
বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার

বৈশ্বিক মহামারি করোনাভাইরাস সংক্রমণের কারণে গত বছর ঢাকায় আন্তর্জাতিক বাণিজ্য মেলা হয়নি। এবার পরিস্থিতি কিছুটা উন্নত হওয়ায় আগামী ১ জানুয়ারি রাজধানীর পূর্বাচলে স্থাপিত বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে ২৬তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা আয়োজনের প্রস্তুতি নিতে রপ্তানি উন্নয়ন ব্যুরোকে (ইপিবি) চিঠি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত সোমবার বাণিজ্য মন্ত্রণালয়ের এক চিঠিতে বাণিজ্য মেলা আয়োজনের অনুমোদন দেওয়া হয়।

ইপিবির ভাইস চেয়ারম্যান এ এইচ এম আহসান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে বলেন, পূর্বাচলে বাণিজ্য মেলা আয়োজনের অনুমতি পেয়ে বাণিজ্য মন্ত্রণালয় থেকে আমরা চিঠি পেয়েছি। যেহেতু আমরা বাণিজ্য মন্ত্রণালয়ের কনসেন্ট পেয়েছি, আমরা এখন প্রস্তুতি শুরু করবো।

১৯৯৫ সাল থেকে ঢাকার শেরেবাংলা নগরে অস্থায়ী জায়গায় ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা অনুষ্ঠিত হয়ে আসছিল। প্রতিবছর জানুয়ারির ১ তারিখ প্রধানমন্ত্রী এ মেলার উদ্বোধন করেন। করোনার কারণে চলতি বছর বাণিজ্য মেলা হয়নি।

এদিকে, গত ৭ ফেব্রুয়ারি বাণিজ্যমন্ত্রী টিপু মুনশীর কাছে বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারটি হস্তান্তর করেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং। এখন থেকে এই স্থায়ী কেন্দ্রেই বাণিজ্য মেলার আয়োজন করা হবে বলে জানা গেছে। / ঢা

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ