অর্থনীতি

ফি বাড়লো এটিএম সেবার

-
-

নগদ অর্থ উত্তোলন ও জমা দেওয়ার ক্ষেত্রে ব্যাংকের এটিএম সেবার ফি বাড়ানো হয়েছে। তবে অন্যান্য ব্যাংকিং সেবার ক্ষেত্রে আগের ফি অপরিবর্তিত রয়েছে। তবে নিজ ব্যাংকের এটিএম সেবা গ্রহণের ক্ষেত্রে বাড়তি ফি দিতে হবে না।

সোমবার (১৮ অক্টোবর) বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করেছে। এতে বলা হয়েছে, এক ব্যাংকের গ্রাহক অন্য ব্যাংকের এটিএম সেবা গ্রহণের ক্ষেত্রে এই বাড়তি ফি দিতে হবে।

আজ সকাল থেকেই বাড়তি ফি কার্যকর হয়েছে। এক ব্যাংকের গ্রাহক অন্য ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা উত্তোলন এবং অর্থ জমা দেওয়ার ক্ষেত্রে প্রতি লেনদেনে সর্বোচ্চ ২০ টাকা ফি নিতে পারবে। আগে ছিল ১৫ টাকা। ব্যালেন্স জানতে ও মিনি স্টেটমেন্ট বিবরণী নিতে সর্বোচ্চ ৫ টাকা এবং টাকা স্থানান্তর ও ইন্টারনেট ব্যাংকিংয়ে অর্থ আদান প্রদানের জন্য আদায় করা হবে ১০ টাকা।

দেশের ভেতরে পয়েন্ট অব সেল ব্যবহার করে নগদ অর্থ উত্তোলন করলে প্রতি লেনদেনে সর্বোচ্চ ২০ টাকা ফি আদায় করবে ব্যাংক।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ