অর্থনীতি

সব ই-কমার্স প্রতিষ্ঠানকে দুই মাসের মধ্যে নিবন্ধন নিতে হবে

-
-

আগামী দুই মাসের মধ্যে সব ই-কমার্স প্রতিষ্ঠান এবং এর সংগে জড়িতদের নিবন্ধনের আওতায় আনার নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই নির্দেশ দেওয়া হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব ড. খন্দকার আনোয়ারুল ইসলাম একথা জানান ।

মন্ত্রিপরিষদ বিভাগের সচিব জানান, ‘বাণিজ্য মন্ত্রণালয়ে রেজিস্ট্রেশন করে সব ই-কমার্স প্রতিষ্ঠান এবং এর সংগে জড়িতদের নিবন্ধন নিতে হবে। এছাড়া ই-কমার্স ব্যবসা করতে হলে বাংলাদেশ ব্যাংকে নির্দিষ্ট পরিমাণ সিকিউরিটি মানি জমা রাখতে হবে।’

খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোয়েন্দা বাহিনীকে নজরদারি বাড়ানোর নির্দেশনা দিয়েছেন, যাতে কেউ নিবন্ধন ছাড়া ব্যবসা করতে না পারে।’

প্রধানমন্ত্রী তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মন্ত্রিসভার বৈঠকের সভাপতিত্ব করেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ