অর্থনীতি

আট দিন পর আবারও বেড়েছে ডলারের দাম

দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৪৩ বিলিয়ন ডলার ছাড়িয়েছে
দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৪৩ বিলিয়ন ডলার ছাড়িয়েছে

গত দুদিনে ডলারের দাম বেড়েছে আরও ছয় পয়সা। এর মধ্যে সোমবারই (১ নভেম্বর) বেড়েছে ৪ পয়সা। গত কয়েক দিন ধরে খোলা বাজারে ডলার বিক্রি হচ্ছে ৯১ টাকা পর্যন্ত।

কেন্দ্রীয় ব্যাংক ডলারের দাম বাড়ানোর ফলে বাণিজ্যিক ব্যাংকগুলোও ডলারের দাম বাড়িয়ে দিয়েছে। বাংলাদেশ ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে ডলার বিক্রি করছে ৮৫ টাকা ৬৭ পয়সায়। দুদিন আগেও বিক্রি করতো ৮৫ টাকা ৬১ পয়সায়। আর নগদ ডলার বিক্রি হচ্ছে প্রায় ৯১ টাকায়।

বাজারে ডলার সরবরাহ করেও দাম নিয়ন্ত্রণ করতে পারছে না বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংক জানায়, আট কর্মদিবস স্থির থাকার পরে আবারও বাড়ছে ডলারের দাম। রোববার ও সোমবার বেড়েছে ছয় পয়সা। সোমবারই বেড়েছে চার পয়সা।

অন্যদিকে গত কয়েক মাস ধরে ধারাবাহিকভাবে কমেছে প্রবাসী আয়। মহামারির কারণে আমদানি কমে যাওয়া এবং বৈধপথে প্রবাসী আয় বাড়ায় ডলারের দাম অনেকটা নিয়ন্ত্রিত ছিল। অক্টোবর মাসে প্রবাসীদের পাঠানো অর্থের পরিমাণ ছিল ১ হাজার ৬৪৭ মিলিয়ন ডলার।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ