অর্থনীতি

আজ নিলামে উঠছে ১১০ বিলাসবহুল গাড়ি

-
-

বন্দরে দীর্ঘদিন পড়ে থাকা মার্সিডিজ বেঞ্জ ও বিএমডব্লিউসহ বিলাসবহুল ১১০টি গাড়ি নিলামে তুলছে কাস্টম হাউস কর্তৃপক্ষ। এসব গাড়ি বিদেশে থেকে ‘কারনেট ডি প্যাসেজ’ সুবিধায় দেশে আনার পর আর খালাস নেওয়া হয়নি।

এর আগে চারবার নিলাম ডেকেও প্রত্যাশিত দাম না পাওয়ায় গাড়িগুলো বিক্রি করতে পারেনি চট্টগ্রাম কাস্টম হাউস। জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশে এবার পঞ্চমবারের মতো নিলামের উদ্যোগ নেওয়া হয়েছে। বুধবার (৩ নভেম্বর) ও বৃহস্পতিবার (৪ নভেম্বর) এই গাড়িগুলো বিক্রি করা হবে।

চট্টগ্রাম কাস্টম হাউসের যুগ্ম কমিশনার মো. তোফায়েল আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, নিলাম থেকে কেউ গাড়ি কিনতে চাইলে টেন্ডার জমা দিতে হবে। ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও মোংলায় কাস্টমস অফিসে রাখা টেন্ডার বাক্সে টেন্ডার আবেদন খামবন্ধ অবস্থায় জমা দিতে হবে।

জাতীয় রাজস্ব বোর্ড কিংবা চট্টগ্রাম বন্দরের ওয়েসবাইটে নিলাম সংক্রান্ত বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে।

চট্টগ্রাম কাস্টমসের কর্মকর্তারা জানিয়েছেন, এ নিয়ে পঞ্চমবারের মতো নিলামে তোলা হচ্ছে এসব গাড়ি।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ