অর্থনীতি

নবায়ন করা যাবে মার্চেন্ট ব্যাংকের এমডি’র চাকরির মেয়াদ

-
-

শেয়ারবাজারের আওতাভুক্ত মার্চেন্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বা প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও) চুক্তিভিত্তিক চাকরির মেয়াদ সর্বোচ্চ একবার (৩ বছর) বাড়ানোর জারি করা নির্দেশনা বাতিল করা হয়েছে। এর ফলে এখন থেকে মার্চেন্ট ব্যাংকের এমডি বা সিইওদের চুক্তিভিত্তিক চাকরির মেয়াদ কমিশনের অনুমোদনক্রমে নবায়ন করা যাবে।

সম্প্রতি শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) জারি করা নির্দেশনায় এমন সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

২০২০ সালের ৩০ জানুয়ারি বিএসইসির জারি করা নির্দেশনায় উল্লেখ রয়েছে, মার্চেন্ট ব্যাংকের এমডি বা সিইওদের প্রথম নিয়োগের কার্যকাল ৩ বছর বা ৬৫ বছর পর্যন্ত (যেটি আগে হয়) হবে। এছাড়া, পরবর্তীতে এই মেয়াদ সর্বোচ্চ একবার (৩ বছর) বাড়াতে পারবে। তবে এই নির্দেশনা বাতিল করেছে বিএসইসি। এর পরিবর্তে আগের আইন অর্থাৎ সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন (মার্চেন্ট ব্যাংকার ও পোর্টফোলিও ম্যানেজার) বিধিমালা, ১৯৯৬ এর ৩৭(৩) ধারা বহাল রেখেছে নিয়ন্ত্রক সংস্থা।

সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন (মার্চেন্ট ব্যাংকার ও পোর্টফোলিও ম্যানেজার) বিধিমালা, ১৯৯৬ এর ৩৭ (৩) ধারায় বলা হয়েছে, মার্চেন্ট ব্যাংকের এমডি বা সিইও এর কার্যকাল হবে ৩ বছর, যা কমিশনের পূর্ব অনুমোদনক্রমে নবায়ন করা যাবে। তবে কোনো ব্যক্তির বয়স ৬৫ বৎসর পূর্ণ হলে তিনি এমডি বা সিইও পদে নিযুক্ত হবার যোগ্য হবেন না।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ