অর্থনীতি

দেয়াল ভেঙে ব্যাংকের টাকা লুটের চেষ্টা, আটক ৩

আইএফআইসি ব্যাংক
আইএফআইসি ব্যাংক

দেয়াল ভেঙে আইএফআইসি ব্যাংকের টাকা লুটের চেষ্টার ঘটনায় ৩ জনকে আটক করেছে পুলিশ।

রোববার (১৪ নভেম্বর) দুপুরে বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গতকাল (শনিবার) সন্ধ্যায় ব্যাংকটির বাড্ডা উপ-শাখা থেকে টাকা লুটের চেষ্টা করা হয়। এসময় ব্যাংকের ভেতর থেকে হাতেনাতে একজনকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে আরও ২ জনকে আটক করা হয়। তারা টাকা লুট করতে পারেনি।

আবুল কালাম আজাদ বলেন, আপাতত তাদের নাম-পরিচয় বলছি না। তারা দীর্ঘদিন ধরে টাকা লুটের পরিকল্পনা করছিলেন। এ বিষয়ে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। / আরটি

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ