অর্থনীতি

যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের রিজার্ভ সরিয়ে নিতে আইনি নোটিশ

যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক / thefinancialexpress
যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক / thefinancialexpress

বাংলাদেশের বৈদেশিক রিজার্ভ যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে নিরাপদ কোনো দেশে সরিয়ে নিতে অর্থ, পররাষ্ট্র মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। সোমবার (২৭ ডিসেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান অর্থ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে এ নোটিশ পাঠান।

নোটিশে বলা হয়, বর্তমান সময়ে বাংলাদেশ ভূ-রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। যার কারণে বাংলাদেশের বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে ষড়যন্ত্র হচ্ছে। বর্তমানে র‍্যাবের ওপর মার্কিন নিষেধাজ্ঞা তারই ইঙ্গিত দেয়। বিভিন্ন দেশকে চাপে রাখার জন্য তাদের অর্থ বাজেয়াপ্ত করা যুক্তরাষ্ট্রের নিয়মিত কার্যক্রমের অংশ।

নোটিশে আরও বলা হয়, বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের উল্লেখযোগ্য অংশ যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংকে সংরক্ষণ করা হয়। ভবিষ্যতে সংরক্ষিত রিজার্ভ বাজেয়াপ্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এরূপ হলে বাংলাদেশের অর্থনীতি ধ্বংস হয়ে যাবে এবং জনগণকে অবর্ণনীয় কষ্টের সম্মুখীন হতে হবে। তাই বাংলাদেশ ফরেন রিজার্ভ রক্ষার জন্য ন্যূনতম কিছু রিজার্ভ যুক্তরাষ্ট্রে রেখে বাকি অর্থ বিভিন্ন নিরাপদ দেশে সংরক্ষণ করতে হবে এবং স্বর্ণ আকারে রাখতে হবে। এছাড়া, যেসব দেশের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য বেশি সেসব দেশের স্থানীয় মুদ্রায় লেনদেন করতে হবে।

নোটিশে বাংলাদেশের বৈদেশিক রিজার্ভ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে এক মাস সময়সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে। অন্যথায় হাইকোর্টে রিট করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে। / ভোকা

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ