অর্থনীতি

ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশন সার্টিফিকেট অফ মেরিট সম্মাননা পাচ্ছে ইআরএফ

ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশন সার্টিফিকেট অফ মেরিট সম্মাননা পাচ্ছে ইআরএফ (ফাইল ছবি)
ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশন সার্টিফিকেট অফ মেরিট সম্মাননা পাচ্ছে ইআরএফ (ফাইল ছবি)

ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশন সার্টিফিকেট অফ মেরিট সম্মাননার জন্য জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এবছর অর্থনৈতিক সাংবাদিকদের সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরামকে (ইআরএফ) মনোনীত করেছে। টেকসই উন্নয়ন, নিরাপদ বাণিজ্য ও অভ্যন্তরীণ সাপ্লাই চেইন নিরবিচ্ছন্ন রাখতে বাংলাদেশ কাস্টমস ও ভ্যাট এর গৃহীত পদক্ষেপ সম্পর্কে স্টেকহোল্ডারগণকে সচেতন করার ক্ষেত্রে অনন্য সাধারণ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ এনবিআর এই সিদ্ধান্ত গ্রহণ করেছে।

উল্লেখ্য, জাতীয় পর্যায়ে এ ধরনের সম্মাননা ইআরএফ প্রথমবারের মত পেতে যাচ্ছে বলে জানান ইআরএফ এর সাধারণ সম্পাদক এসএম রাশিদুল ইসলাম। ডাব্লিউসিও সম্মাননা অর্থনৈতিক বিষয় নিয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন ইআরএফ সদস্যদের সম্মিলিত কাজের স্বীকৃতি। আগামীতে আরও বেশি বিশ্ব বাণিজ্যসহ অর্থনৈতিক সংবাদ তৈরিতে অনুপ্রাণিত করবে বলেও জানান রাশিদুল ইসলাম।

২৬ জানুয়ারি সকাল ১১টায় ঢাকায় ইন্টারকন্টিনেন্টাল (সাবেক রূপসী বাংলা) হোটেলে আন্তর্জাতিক কাস্টমস দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ডাব্লিউসিও সার্টিফিকেট অফ মেরিট প্রদান করা হবে জানায় জাতীয় রাজস্ব বোর্ড।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ