অর্থনীতি

বিদেশে সার কারখানা নির্মাণে বিনিয়োগ করতে পারবে দেশীয় উদ্যোক্তরা-প্রধানমন্ত্রী

বিদেশে সার কারখানা নির্মাণে বিনিয়োগ করতে পারবে দেশীয় উদ্যোক্তরা-প্রধানমন্ত্রী
বিদেশে সার কারখানা নির্মাণে বিনিয়োগ করতে পারবে দেশীয় উদ্যোক্তরা-প্রধানমন্ত্রী

দেশীয় উদ্যোক্তরা বিদেশে সার কারখানা নির্মাণে বিনিয়োগ করতে পারবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৭২৪ কোটি টাকা ব্যয়ে ইউরিয়া ফরমালডিহাইড-৮৫ প্ল্যান্ট স্থাপন প্রকল্প অনুমোদন দেয়া হয়। প্রকল্পটি অনুমোদনের সময় প্রধানমন্ত্রী এসব কথা বলেন বলে জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। মঙ্গলবার(২৫ জানুয়ারি) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রকল্প নিয়ে আলোচনার সময় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

প্রধানমন্ত্রীর অভিপ্রায় তুলে ধরে পরিকল্পনামন্ত্রী বলেন, আমাদের সারের চাহিদা রয়েছে, কিন্তু উৎপাদন করতে গেলে গ্যাসের সংকট হয়। ফলে বিদেশে কারখানা করে সেই সার দেশে ব্যবহার করা যায় কিনা ? সেই সম্ভাবনাটা বেসরকারি খাত উন্মোচন করতে পারে।

বিদেশে উৎপাদিত সেই সার বাংলাদেশের চাহিদা মেটাবে উদ্যাক্তরা চাইলে বাইরের দেশেও ব্যবহার করতে পারে। এর মাধ্যমে গ্যাসের সংকট কমবে এবং বিদেশে বিনিয়োগও বাড়বে। তবে দেশে দেশের স্বার্থ যেন আগে রক্ষা হয় সেই বিষয়টি উদ্যোক্তাদের নিশ্চিত করতে বলেছেন প্রধানমন্ত্রী।

হাওরে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ করতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ তথ্য দিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি জানান, হাওর এলাকায় পিলারের সাহায্য নিয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ করতে হবে। এই জন্য সকল ধরণের পদক্ষেপ নিতে নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট প্রজেক্টের(সিএসএডাব্লিউএমপি) আওতায় সিলেট অঞ্চলে কৃষি উন্নয়নও করা হবে। প্রকল্পটি অনুমোদনের সময় সিলেট হাওর এর কথা উঠে আসে।

দেশটিভি/এসকেএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ