অর্থনীতি

পপুলার লাইফ ইন্স্যুরেন্সের সাবেক চেয়ারম্যান হাসান আহমেদের মৃত্যুতে হত্যা মামলা

পপুলার লাইফের সাবেক চেয়ারম্যান হাসান আহমেদের মৃত্যুতে হত্যা মামলা
পপুলার লাইফের সাবেক চেয়ারম্যান হাসান আহমেদের মৃত্যুতে হত্যা মামলা

জীবন বিমা কোম্পানী পপুলার লাইফ ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদের সাবেক চেয়ারম্যান হাসান আহমেদ (৫৬) এর মৃত্যুকে কেন্দ্র করে আদালতের নির্দেশে পল্টন থানায় হত্যা মামলা দায়ের হয়েছে। পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন মিয়া মঙ্গলবার (২৫ জানুয়ারি) এ তথ্য জানিয়েছেন।

ওসি সালাউদ্দিন মিয়া জানান, হাসান আহমেদ পপুলার লাইফ ইন্স্যুরেন্সের সাবেক চেয়ারম্যান ছিলেন। পরিবার নিয়ে থাকতেন রাজধানীর পল্টন বক্স কালভার্ট রোডে । পরিবারের পক্ষ থেকে জানানো হয়, তিনি হৃদরোগে ভুগছিলেন। সোমবার (২৪ জানুয়ারি) সন্ধ্যার পরে ইব্রাহীম কার্ডিয়াক হাসপাতালে তিনি মারা যান।

তিনি আরও জানান, হাসান আহমেদের ভাইয়েরা অভিযোগ করেছেন, তার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (২৫ জানুয়ারি) বেলা দেড়টার দিকে তার মরদেহ পুলিশ হেফাজতে নিয়ে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ওসি সালাউদ্দিন মিয়া জানান, হাসান আহমেদের স্বজনদের পক্ষ থেকে আদালতে একটি মামলা করা হয়েছে। আদালতের নির্দেশনা আমরা পেয়েছি। সেই অনুযায়ী একটি হত্যা মামলা রুজু করা হচ্ছে।

এদিকে হাসান আহমেদের স্ত্রী জান্নাতুল ফেরদৌসী গণমাধ্যমকে জানান, পপুলার লাইফ ইন্স্যুরেন্সের সাবেক চেয়ারম্যান ছিলেন হাসান। প্রতিষ্ঠানটিতে তার ৬০ শতাংশ শেয়ার রয়েছে।

জান্নাতুল ফেরদৌসি জানান, ২০২০ সালে তিনি স্ট্রোক করে দীর্ঘদিন স্কয়ার হাসপাতালে ভর্তি ছিলেন। এরপর তার বাম হাত ও পা প্যারালাইজড হয়ে যায়। সোমবার সন্ধ্যায় তিনি বাসায় আবার অসুস্থ হয়ে পড়লে ইব্রাহীম কার্ডিয়াক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাতে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দেশটিভি/এসকেএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ