পূঁজিবাজারে সূচকের পতনের মধ্য দিয়ে শেষ হলো সপ্তাহের শেষ দিন। বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসই এক্স ইনডেক্স প্রায় ৫ পয়েন্ট কমে দাঁড়ায় ৭ হাজার ২৭ পয়েন্টে। একই ভাবে সূচক কমেছে ডিএসই এস ইনডেক্সেরও। ৪ পয়েন্ট কমে ডিএসই এস সূচক দাঁড়িয়েছে ১ হাজার ৪৯৯ পয়েন্টে।
বৃহস্পতিবার দেশের প্রধান পূঁজিবাজার লেনদেন হওয়া কোম্পানীগুলোর মধ্যে ১৪২ টির শেয়ারের দাম বেড়েছে। বিপরীতে কমেছে ১৮৪ টির এবং অপরিবর্তিত ছিল ৫৫ টি শেয়ারের দর।
ঢাকা স্টক এক্সচেঞ্জে হাত বদল হওয়া শেয়ারের মোট লেনদেন হয়েছে ১ হাজার ২১৯ কোটি টাকা।
বুধবারের তুলনায় মূল্যবৃদ্ধির বিবেচনায় ১০ শতাংশ দাম বেড়েছে তিনটি কোম্পানীর। কোম্পানীটি তিনটি হলো অগ্নি সিস্টেমস লিমিটেড, কুইনসাউথ ও ইউনিয়ন ব্যাংক লিমিটেড।
অন্যদিকে দর হারানো কোম্পানীগুলোর মধ্যে শীর্ষে রয়েছে এপেক্স ফুটওয়ার, মেঘনা পেট্রোলিয়াম ও ওরিয়ন ইনফিউশন।