অর্থনীতি

দুর্নীতির আশায় প্রকল্প পরিচালক হতে পারবেন না-কৃষিমন্ত্রী

দুর্নীতির আশায় প্রকল্প পরিচালক হতে পারবেন না-কৃষিমন্ত্রী
দুর্নীতির আশায় প্রকল্প পরিচালক হতে পারবেন না-কৃষিমন্ত্রী

প্রকল্প পরিচালক হয়ে অনিয়ম দুর্নীতি করে অনৈতিক সুযোগ সুবিধা নিবেন ও পাবেন- এই আশায় তদবির করে লাভ হবে না। পিডি হতে তদবির নয়, পেশাগত দক্ষতা-যোগ্যতা ও কর্মব্যবস্থাপনা বাড়ানোর বিকল্প নেই বলে সাফ জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।

নানা দিকের যোগ্যতা-দক্ষতা বিবেচনা করে প্রকল্প পরিচালক নিয়োগ দেয়া হয়। আর যারা পিডি হয়েছেন, তাদেরকে অত্যন্ত স্বচ্ছতার সাথে প্রকল্পের অর্থ ব্যয় করতে হবে। সততা, নিষ্ঠা ও সতর্কতার সাথে কাজ করার তাগিদও দেন কৃষিমন্ত্রী।

চলতি ২০২১-২২ অর্থবছরে কৃষি মন্ত্রণালয়ের বাস্তবায়নাধীন প্রকল্পের সংখ্যা ৭১টি। মোট বরাদ্দ ২ হাজার ৯২৮ কোটি টাকা। ২০২১ সালের ডিসেম্বর পর্যন্ত প্রকল্প বাস্তবায়ন অগ্রগতি হয়েছে প্রায় ৩২ শতাংশ। যা বাস্তবায়নের জাতীয় গড় অগ্রগতির চেয়ে ৮ শতাংশ বেশি বলে জানান কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

প্রকল্প বাস্তবায়নের আরও উদ্যোগী হওয়ার পরামর্শ দেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। বৈঠকে সরেজমিনে কঠোরভাবে প্রকল্পের কাজ তদারকি করতে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নির্দেশও দেন তিনি।

রোববার সকালে সচিবালয়ে অনুষ্ঠিত সভায় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মো: আবদুর রৌফ, কমলারঞ্জন দাশ, মো: রুহুল আমিন তালুকদার, বলাই কৃষ্ণ হাজরা, আব্দুল্লাহ সাজ্জাদ, অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা, সংস্থাপ্রধান ও প্রকল্প পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন।

দেশটিভি/এসকেএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ