অর্থনীতি

সূচকের পতন দিয়ে সপ্তাহের শুরু ডিএসইতে

সূচকের পতন দিয়ে সপ্তাহের শুরু ডিএসইতে
সূচকের পতন দিয়ে সপ্তাহের শুরু ডিএসইতে

সূচকের পতনের মধ্য দিয়ে শেষ হলো সপ্তাহের প্রথম দিন। তবে আগের দিনের চেয়ে খানিকটা বেড়েছে লেনদেনের পরিমান।

রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসই এক্স ইনডেক্স প্রায় ৩৬ পয়েন্ট কমে দাঁড়ায় ৬ হাজার ৯৯১ পয়েন্টে। একই ভাবে সূচক কমেছে ডিএসই এস ইনডেক্সেরও। প্রায় ৯ পয়েন্ট কমে ডিএসই এস সূচক দাঁড়িয়েছে ১ হাজার ৪৯১ পয়েন্টে।

রোববার দেশের প্রধান পূঁজিবাজারে লেনদেন হওয়া কোম্পানীগুলোর মধ্যে ১১৮ টির শেয়ারের দাম বেড়েছে। বিপরীতে কমেছে ২২৯ টির এবং অপরিবর্তিত ছিল ৩৩ টি শেয়ারের দর।

ঢাকা স্টক এক্সচেঞ্জে হাত বদল হওয়া শেয়ারের মোট লেনদেন হয়েছে ১ হাজার ৩৩৩ কোটি টাকা। সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকো, লেনদেন হয়েছে ১০৫ কোটি টাকার।৮৬ কোটি লেনদেন হয়েছে বিএসসি’র শেয়ার এবং পাওয়ারগ্রীড কোম্পানীর শেয়ার লেনদন হয়েছে ৪৮ কোটি টাকার।

বুধবারের তুলনায় মূল্যবৃদ্ধির বিবেচনায় সবোর্চ্চ ১০ শতাংশ দাম বেড়েছে বিবিএস ক্যাবলসে। প্রায় ১০ শতাংশ দাম বেড়েছে ন্যাশনাল পলিমার ও ইউনিয়ন ব্যাংক লিমিটেডের শেয়ারের।

দেশটিভি/এসকেএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ