বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)’র সদস্য নিয়োগে আবেদনকারীর বয়স বাড়িয়ে ৬২ বছর করেছে অর্থমন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। রোববার (৩০ জানুয়ারি) গণমাধ্যমে এ সংক্রান্ত পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যেখানে বলা হয়েছ, ২৮ ফেব্রুয়ারী ২০২২ তারিখে আবেদনকারীর সবোর্চ্চ বয়সসীমা হবে ৬২ বছর।
এর আগে ২০২১ সালের ২২ নভেম্বর কর্তৃপক্ষের সদস্য (লাইফ) ও সদস্য (নন-লাইফ) পদে ৩ বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিতে বিজ্ঞপ্তি প্রকাশ করে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। তবে ওই বিজ্ঞপ্তিতে আবেদনকারীর সর্বোচ্চ বয়সসীমা বেধে দেয়া হয়েছিল ৩১ ডিসেম্বর ২০২১ তারিখে ৬০ বছর।
নতুন এই বিজ্ঞপ্তিতে আবেদনকারীর যেসব যোগ্যতায় চাওয়া হয়েছে-
> বীমা, ফিন্যান্স, ব্যাংকিং, মার্কেটিং, পরিসংখ্যান, হিসাব বিজ্ঞান, ব্যবস্থাপনা, প্রশাসন বা আইন বিষয়সহ সদস্য (লাইফ) পদে লাইফ বীমার ক্ষেত্রে অন্যূন ২০ বছরের অভিজ্ঞতা এবং সদস্য (নন-লাইফ) পদে নন-লাইফ বীমা ক্ষেত্রে অন্যূন ২০ বছরের অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে:
> ২৮ ফেব্রুয়ারি ২০২২ তারিখে সর্বোচ্চ বয়সসীমা হবে ৬২ বছর।
> শিক্ষা জীবনের কোন পরীক্ষায় তৃতীয় বিভাগ/শ্রেণী বা সমতুল্য জিপিএ গ্রহণযোগ্য হবে না; এবং
> চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদনপত্রের সাথে যেসব কাগজপত্র সংযুক্ত করতে হবে-
> সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের সত্যায়িত ফটোকপি (বিভাগ/শ্রেণী)।
আগামী ২৮ ফেব্রুয়ারি ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র রেজিস্টার্ড ডাকযোগে বা সরাসরি সচিব, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থমন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা ঠিকানায় পৌঁছাতে হবে।