বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে আরও কাজ করবে আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (ইফাদ)। ইফাদের নতুন নিয়োগপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর আমুদ হামেলেরসসহ ইফাদের প্রতিনিধিদলের সাথে বাংলাদেশ প্রতিনিধিদলের মধ্যে একটি সভা অনুষ্ঠিত হয়।
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের নেতৃত্বে এই ভার্চুয়াল সভায় উপস্থিত ছিলেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব ফাতিমা ইয়াসমিনসহ অর্থনৈতিক সম্পর্ক বিভাগের কর্মকর্তাগণ।
সভার শুরুতে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মিজ্ ফাতিমা ইয়াসমিন নতুন কান্ট্রি ডিরেক্টর-কে বাংলাদেশে স্বাগত জানান। তিনি বলেন যে, ইফাদ জাতিসংঘের অন্যতম বিশেষায়িত সংস্থা।
১৯৭৯ সালে বাংলাদেশ ইফাদের সদস্যপদ লাভ করে। তখন থেকে আজ পর্যন্ত বাংলাদেশে ইফাদের বিনিয়োগের পরিমাণ ২.৩ বিলিয়ন মার্কিন ডলার।
ইফাদের নতুন কান্ট্রি ডিরেক্টর বাংলাদেশের খাদ্য নিরাপত্তা, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলা, জেন্ডার, পুষ্টি, আদিবাসীসহ নানা খাতে ইফাদের সহযোগীতার আশ্বাস দেন।