অর্থনীতি

উচ্চ মধ্যম আয়ের দেশ হবে ২০৩১ সালের আগেই : তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী
তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, প্রধানমন্ত্রীর দৃঢ় নেতৃত্বের কারণে বাংলাদেশ ২০২১ সালে মধ্যম ও ২০৩১ সালের আগেই উচ্চ মধ্যম আয়ের দেশ হবে। তবে সেই লক্ষ্য অর্জনে দেশের বর্তমান রাজনৈতিক স্থিতিশীলতা ধরে রাখতে হবে।

শনিবার রাজধানীর মতিঝিলে এফবিসিসিআই কার্যালয়ে মুজিব কর্নার ও ডিরেক্টরস লাউঞ্জ এর উদ্বোধনী অনুষ্ঠানের তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি এ সব কথা বলেন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বর্নাঢ্য জীবন, রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ও আন্তর্জাতিক পরিমন্ডলের নানামুখী কর্মকান্ডের বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে মুজিব কর্নারে। সেই সঙ্গে কিছু দুর্লভ আলোকচিত্র ও মুজিব জীবনাদর্শের কিছু বইয়ের একটি লাইব্রেরী থাকবে এই কর্নারে।

মুজিব কর্নারের পাশেই এফবিসিসিআই পরিচালকদের জন্য লাউঞ্জ তৈরি করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে শিল্পী হায়দার হোসেনের উপস্থিতিতে কোভিড সচেতনতামূলক সঙ্গীতও প্রকাশ করা হয়।

মুজিব কর্নার স্থাপনের জন্য এফবিসিসিআই’র নেতাদেরকে তথ্যমন্ত্রী ধন্যবাদ জানান। মন্ত্রী বলেন, বাংলাদেশের অর্থনীতির অগ্রযাত্রায় বেসরকারি খাতের তথা দেশের ব্যবসায়ীদের অসামান্য অবদান রয়েছে।

ড. হাছান মাহমুদ এমপি বলেন, বাংলাদেশ যখন স্বাধীন হয়, তখন অনেকেই এ দেশকে তলাবিহীন ঝুড়ি আখ্যা দিয়েছিলো। এ দেশের মানুষের মাথাপিছু আয় ১ ডলার হতে অন্তত ১’শ বছর লাগবে বলে শঙ্কা প্রকাশ করেছিলেন অনেক বিখ্যাত অর্থনীতিবিদরাও।

কিন্তু এ সব ভবিষ্যদ্বানী মিথ্যা প্রমাণ করে বাংলাদেশ এখন বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়ানো একটি দেশ। এখন এ দেশের মাথাপিছু আয় আড়াই হাজার ডলারের ওপর। আয়তনের দিক দিয়ে বিশ্বের ৯২তম অবস্থানে থাকা এ দেশ এখন বিশ্ব অর্থনীতিতে ক্রয়ক্ষমতার দিক দিয়ে ২৯তম এবং জিডিপির হিসাবে ৩১তম শীর্ষ অর্থনীতির দেশ।

বিভিন্ন আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠানের পূর্বাভাস অনুযায়ী শিগগির বিশ্বের ২৪তম অর্থনীতিতে পরিণত হতে যাচ্ছে বাংলাদেশ। সবচেয়ে কম মাথাপিছু জমির দেশ হবার পরেও, বাংলাদেশ ধান, মাছ, সবজি, আলুসহ অন্যান্য ফসল উৎপাদনে বিশ্বের অন্যতম শীর্ষ দেশ।

প্রধানমন্ত্রীর দূরদর্শী নেত্বত্বে এসব অর্জন সম্ভব হয়েছে বলে মন্তব্য করেন মন্ত্রী। তিনি বলেন, কোভিড মহামারিতে দেশে সংক্রমণ নিয়ন্ত্রণ ও অর্থনীতির চাকা সচল রাখতে প্রধানমন্ত্রী বিচক্ষণ সিদ্ধান্ত নিয়েছেন বলেই অন্যান্য দেশের চেয়ে বাংলাদেশ ভালো অবস্থানে আছে।

এসময় মন্ত্রী বলেন, দেশে বর্তমান রাজনৈতিক স্থিতিশীলতা ভবিষ্যতেও বহাল থাকলে, বাংলাদেশ ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে পরিণত হবে। দেশের উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় বিরোধী রাজনৈতিক দলগুলোকে দেশ ও উন্নয়নের প্রশ্নে এক সাথে কাজ করার আহবান জানান ড. হাছান মাহমুদ।

এর আগে সভাপতির বক্তব্য দেন এফবিসিসিআই’র সভাপতি মোঃ জসিম উদ্দিন। এসময় তিনি জানান, অমিক্রনের সংক্রমণ প্রতিরোধে ২য় দফায় আবারও দেশব্যাপী মাস্ক বিতরণ কর্মসূচি বিতরণ শুরু করেছে এফবিসিসিআই।

অনুষ্ঠানে সূচনা বক্তব্য রাখেন এফবিসিসিআই’র সিনিয়র ভাইস প্রসিডেন্ট মোস্তফা আজাদ চৌধুরী, আরও বক্তব্য রাখেন সহ-সভাপতি মোঃ হাবীব উল্লাহ ডন, সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আলী এবং সাবেক ভাইস প্রেসিডেন্ট আবু আলম চৌধুরী, সহ-সভাপতি মোঃ আমিন হেলালী ও এম.এ রাজ্জাক খান রাজসহ অন্যান্য পরিচালকরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন এফবিসিসিআই’র মহাসচিব মোহাম্মদ মাহফুজুল হক।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ