অর্থনীতি

গরীবদের গ্যাস-বিদ্যুৎ বিল কমাতে চান প্রধানমন্ত্রী: পরিকল্পনামন্ত্রী

একনেক সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা
একনেক সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বড় বড় কারখানায় বা ধনীদের শিল্প খাতে বিদ্যুৎ ও গ্যাসের উপর ভর্তুকি কমানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যাতে করে গরীবদের বিদ্যুৎ-গ্যাস বিল কমানোর সুযোগ তৈরি হয়।

মঙ্গলবার সকালে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে এ নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। এর আগে সকাল সাড়ে ১০টার দিকে গণভবন থেকে ভার্চুয়ালি এনইসি সম্মেলন কক্ষে সংযুক্ত হয়ে একনেক বৈঠকে যোগ দেন তিনি। পরে দুপুর সাড়ে ১২টার দিকে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান সাংবাদিকদের ব্রিফিং করে বিস্তারিত জানান।

প্রধানমন্ত্রীর বরাত দিয়ে পরিকল্পনামন্ত্রী বলেন, গ্যাস এবং বিদ্যুতের ভর্তুকির সুবিধা নিচ্ছেন মূলত ধনীরা। বস্তিবাসী এবং অন্যান্য গরিবরা এ সুবিধা কম পাচ্ছেন। এ কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রাথমিকভাবে শিল্প খাতে বিদ্যুৎ ও গ্যাসের ভর্তুকি কমানোর নির্দেশ দিয়েছেন। যাতে ভবিষ্যতে নিম্ন আয়ের মানুষদের জন্য গ্যাস-বিদ্যুৎ বিল কমানো যায়।

এসময় পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলমও উপস্থিত ছিলেন।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ