অর্থনীতি

তেলের ব্যারেল ১০০ ডলার ছাড়াল

বিশ্ব বাজারে হু হু করে বাড়ছে তেলের দাম
বিশ্ব বাজারে হু হু করে বাড়ছে তেলের দাম
ইউক্রেনের উপর রুশ বাহিনীর হামলার পর জ্বালানী তেলের দাম হু হু করে বেড়ে গেছে। কেননা সৌদি আরবের পর রাশিয়াই সবচেয়ে বেশি জ্বালানী তেল রপ্তানি করে। চলমান যুদ্ধ দ্রুত বন্ধ না হলে তেলের দাম কোথায় গিয়ে ঠেকবে তা নিয়ে শঙ্কার কথা জানিয়েছেন বিশেষজ্ঞরা।

ইউক্রেনে রাশিয়া হামলা করবে- এমন সংবাদ আসার পর থেকেই বিশ্ব বাজারে তেলের দাম বাড়তে শুরু করে। প্রতি ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেলের দাম ২০১৪ সালের পর প্রথমবারের মত ১০০ ডলার ছাড়িয়েছে গেছে।

সৌদি আরবের পর সবচেয়ে বেশি জ্বালানি তেল রপ্তানি করা রাশিয়া বিশ্বে সবচেয়ে বেশি প্রাকৃতিক গ্যাস উত্তোলন করে। আর এই গাসের ওপর ইউরোপ অনেকটা নির্ভরশীল।

বিশ্বজুড়ে করোনাভাইরাস মহামারীর শুরু থেকেই চাপের মধ্যে ছিল বৈশ্বিক জ্বালানি বাজার। সংকট কাটিয়ে উঠতে চাহিদার সঙ্গে যোগান দেওয়া সম্ভব হচ্ছিল না।

সৌদি আরবের নেতৃত্বে ওপেক জোট উৎপাদন বাড়িয়ে সংকট কাটানোর চেষ্টা করছে। তবে চাহিদার তুলনায় পর্যাপ্ত সরবরাহ না থাকায় জ্বালানি তেলের বাজার যে অস্থির হয়ে উঠবে তা আগেই বোঝা যাচ্ছিল। ইউক্রেইন সংকট সেই ‘আগুনে ঘি ঢেলেছে’।

জেপিমরগান চেজ অ্যান্ড কো. বলছে, ইউক্রেন নিয়ে উত্তেজনা বাড়তে থাকলে এ বছরের দ্বিতীয় প্রান্তিকে তেলের গড় দাম ১১০ ডলারও ছাড়াতে পারে। পরবর্তী প্রান্তিক পর্যন্ত এই উচ্চ দাম অব্যাহত থাকতে পারে।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ