অর্থনীতি

১৩ বছরের মধ্যে তেলের দাম সর্বোচ্চ

জ্বালানি তেল
জ্বালানি তেল

জ্বালানি তেল রপ্তানিতে বিশ্বে দ্বিতীয় দেশ রাশিয়া। সৌদি আরবের পরই দেশটির অবস্থান। তাই রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বে তেলের দামে বেকর্ড ছুয়েছে। তাছাড়া রাশিয়ার ওপর নানা নিষেধাজ্ঞার কারণে বিশ্ববাজারে তেলের সরবরাহে তীব্র সংকট দেখা দিয়েছে। যা দাম বাড়ার অন্যতম কারণ।

২০০৮ সালের পর এবারই প্রথম তেলের দাম এতটা উচ্চস্তরে পৌঁছাল বলে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এশিয়ার বাজারে ব্রেন্ট ক্রুড ওয়েল ব্যারেল প্রতি ১৩৯ ডলারে উঠে গেছে, যা ছিল এর আগে ১৩০ ডলার।

এ ছাড়া ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইনডিপেনডেন্ট জানিয়েছে, ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুড ওয়েল ৯ দশমিক ৪ শতাংশ বেড়ে ১২৭ ডলারে দাঁড়িয়েছে। ফলে আজ সোমবার এশিয়ার পুঁজিবাজারে দরপতন হয়েছে।

ইনডিপেনডেন্ট আরও জানিয়েছে, গত বৃহস্পতিবার ব্রিটেনে ১ লিটার পেট্রলের গড় দাম ১৫৩ পাউন্ডে পৌঁছেছে, যা আগে ছিল ১৫২ পাউন্ডে।

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের কারণে সরবরাহ কমে যাওয়ার আশঙ্কায় সাম্প্রতিক দিনগুলোতে বৈশ্বিক জ্বালানি বাজার ধাক্কা খেয়েছে। জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় গ্রাহকদের খরচ বেড়ে গেছে বহুগুণ।

এর আগে মার্কিন গণমাধ্যম এনবিসির এক সাক্ষাৎকারে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছিলেন, আমরা এখন আমাদের ইউরোপীয় অংশীদারদের সঙ্গে আমাদের দেশে রাশিয়ার তেল আমদানি নিষিদ্ধ করার বিষয়ে খুব সক্রিয় আলোচনা করছি। একই সঙ্গে আমরা এটাও আলোচনা করছি যে বিশ্বব্যাপী তেলের সরবরাহ কীভাবে বজায় রাখা যায়।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ