অর্থনীতি

সারের ঘাটতি নেই, দাম নিয়ে অরাজকতা আছে: কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক
কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক

দেশে সারের ঘাটতি নেই বলে দাবি করেছেন কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক। তবে সারের দাম নিয়ে অরাজকতা আছে বলে স্বীকার করছেন তিনি।

সোমবার (৭ মার্চ) সচিবালয়ে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) ৩৬তম এশিয়া-প্যাসিফিক আঞ্চলিক সম্মেলনের বিষয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন কৃষিমন্ত্রী।

কৃষিমন্ত্রী বলেন, ‘দেশে সারের ঘাটতি নেই তবে কোনো কারণে দাম একটু এদিক-সেদিক থাকতে পারে।’

গণমাধ্যমে সারের সংকট নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছে— এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে কৃষিমন্ত্রী বলেন, ‘এ মুহূর্তে সারের কোনো ঘাটতি নেই। কোনো কারণে দাম একটু এদিক-সেদিক থাকতে পারে। আমি বলতে পারি আমাদের সারের কোনো ঘাটতি নেই।’

‘আন্তর্জাতিক বাজারে সারের দাম বেড়েছে বলে বাংলাদেশেও তার প্রভাব পড়েছে। তবে স্থানীয় বাজারে ভর্তুকি মূল্যে বিক্রি করা সারের দাম বাড়াতে পারছে না সরকার। ফলে ভর্তুকির পরিমাণ বাড়ছে। এ পরিস্থিতিকে ‘উভয় সংকট’ বলে বর্ণনা করছে কৃষিমন্ত্রী।

এর আগে গত ১৪ ফেব্রুয়ারি সারের মজুদ, দাম, ভর্তুকিসহ সার্বিক বিষয়ে নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কৃষিমন্ত্রী বলেছিলেন, কোভিড পরিস্থিতির প্রভাবে বিশ্বব্যাপী সারের মূল্য অস্বাভাবিকভাবে বেড়েছে, যা গত বছরের তুলনায় তিনগুণ। সেইসঙ্গে জ্বালানি তেলের দাম বাড়ায় জাহাজ ভাড়া প্রায় দ্বিগুণ বেড়েছে। ফলে সারের আমদানি ব্যয় বেড়ে গেছে।

তিনি আরও বলে, সারের জন্য ভর্তুকি দিতে চলতি ২০২১-২২ অর্থবছরে ২৮ হাজার কোটি টাকা লাগবে। ২০২০-২১ অর্থবছরে ভর্তুকি লেগেছিল ৭ হাজার ৭১৭ কোটি টাকা। চলতি অর্থবছরে ভর্তুকি খাতে বাজেট ৯ হাজার ৫০০ কোটি টাকা। আরও প্রায় ১৯ হাজার কোটি টাকা অতিরিক্ত প্রয়োজন।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ