অর্থনীতি

তিন মাস তেলের ওপর ভ্যাট প্রত্যাহার করুন: এফবিসিসিআই

এফবিসিসিআই এর আলোচনা সভা
এফবিসিসিআই এর আলোচনা সভা

আগামী তিন মাস ভোজ্য তেলের ওপর ভ্যাট প্রত্যাহারের দাবি জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি-এফবিসিসিআই। ভোজ্য তেলের বাজার স্থিতিশীল রাখতে এই দাবি জানিয়েছে সংগঠনটি।

আজ সোমবার সংগঠনটির কার্যালয়ে ভোজ্য তেলের বাজার পরিস্থিতি নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় এফবিসিসিআই’র সভাপতি জসিম উদ্দিন এ দাবি তুলে ধরেন।

তবে আমদানিকারক ও পাইকারি ব্যবসায়ীরা সভায় বলেন, বিশ্ব বাজারে তেলের দাম বেড়েছে, তাই বাংলাদেশেও দাম সমন্বয় করা জরুরি।

এফবিসিসিআই সভাপতি জসিম উদ্দিন ব্যবসায়ীদের উদ্দেশে বলেন, ‘নির্ধারিত দামের বেশিতে তেল বিক্রি করলে সরকার তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। কিন্তু কাউকে বিনা কারণে হয়রানি করলে ব্যবসায়ীদের পাশে দাঁড়াবে এফবিসিসিআই।’ অতিরিক্ত মুনাফা লাভের ‘আশায় তেল মজুদ না করতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান তিনি।

এফবিসিসিআই সভাপতি আরও বলেন, ‘কাল যদি নতুন প্রাইস (মূল্য) আসে, নতুন প্রাইস ইমপ্লিমেন্ট হবে। নতুন প্রাইস করার (মূল্য নির্ধারণ) জন্য আমরাও সুপারিশ করব। এ ছাড়া আগামী তিন মাসের জন্য ভ্যাট প্রত্যাহার করতে সরকারকে জোর দাবি জানাব।’

দেশে বর্তমানে যে পরিমাণ তেল মজুদ রয়েছে, তাতে আসছে রমজান পর্যন্ত কোনো ঘাটতি হবে না বলেও জানান ব্যবসায়ীরা।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ