ভোজ্যতেল, চিনি ও ছোলা আমদানিতে ভ্যাট প্রত্যাহার করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১০ মার্চ) সচিবালয়ের ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ তথ্য জানান।
অর্থমন্ত্রী বলেন, এ সব পন্যের দাম বেড়ে যাওয়ায় বাজার নিয়ন্ত্রণে রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ সব পণ্যে ভ্যাট প্রত্যাহারের সুপারিশ করে বাণিজ্য মন্ত্রণালয় সম্প্রতি এনবিআরকে চিঠি দিয়েছে। তারই পরই এই সংবাদ এলো।
আগে থেকেই আলোচনায় ছিল চলতি সপ্তাহে ভোজ্যতেল আমদানির ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর প্রত্যাহার হতে পারে। এ সব নিত্য পণ্যের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভ্যাট বিভাগ বিষয়টি নিয়ে আগে থেকেই কাজ করছে। বাজারে ইতিমধ্যে সয়াবিন তেলের মূল্যবৃদ্ধি রেকর্ড ছাড়িয়েছে। পবিত্র রমজানে এই বাজার কোথায় গিয়ে দাড়াবে তা নিয়ে চিন্তায় ছিলেন সংশ্লিষ্টরা। সব শেষ ভ্যাট প্রত্যাহারের সুপারিশ করে বাণিজ্য মন্ত্রণালয় সম্প্রতি এনবিআরকে একটি চিঠিও দেয়।