অর্থনীতি

বাংলাদেশ থেকে কর্মী নেওয়ায় রোমানিয়ার আগ্রহ প্রকাশ

বাংলাদেশ থেকে কর্মী নেওয়ায় রোমানিয়ার আগ্রহ প্রকাশ
বাংলাদেশ থেকে কর্মী নেওয়ায় রোমানিয়ার আগ্রহ প্রকাশ

রোমানিয়া শ্রমবাজারের বিভিন্ন খাতে বাংলাদেশ থেকে কর্মী নিতে আগ্রহ প্রকাশ করেছে।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি’র সাথে আজ মঙ্গলবার এক বৈঠকে রোমানিয়ার রাজধানী বুখারেস্টের (থার্ড ডিস্ট্রিক্ট) মেয়র রবার্ট সোরিন নেগোইতা এ আগ্রহ ব্যক্ত করেছেন। প্রবাসী কল্যাণ মন্ত্রীর অফিসে সৌজন্য সাক্ষাৎকালে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান জানান, আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী বাংলাদেশ যথাযথ প্রশিক্ষণ ও সনদ প্রদানের মাধ্যমে দক্ষ কর্মী তৈরি করছে।

বাংলাদেশের কর্মীরা অত্যন্ত পরিশ্রমী এ কথা উল্লেখ করে তিনি বলেন, পৃথিবীর বহু দেশের উন্নয়ন কর্মকান্ডে আমাদের কর্মীদের অবদান রয়েছে।

এছাড়াও তাঁরা দু’দেশের পারস্পরিক সহযোগিতা এবং দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন, বুখারেস্টের ডেপুটি মেয়র ভিক্টর নিয়াগু, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যূরোর মহাপরিচালক মোঃ শহীদুল আলম, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আব্দুল কাদের এবং বুখারেস্টের সিটি ম্যানেজার মারিউস ড্যানিয়েল সিওবিকা, রোমানিয়া-বাংলাদেশ চেম্বার অব কমার্সের সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ