অর্থনীতি

স্বর্ণের দাম কমেছে

স্বর্ণের দাম
স্বর্ণের দাম

দেশে স্বর্ণের দাম নতুন করে নির্ধারণ করা হয়েছে। এবার ভরিতে ১,১৬৬ টাকা কমেছে। ফলে বর্তমানে দে‌শের বাজা‌রে ভা‌লো মা‌নের প্রতি ভ‌রি স্বর্ণের দাম দাঁড়ালো ৭৩,১৬৮ টাকা।

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) রাত সোয়া ১১টার দিকে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) স্বর্ণের নতুন দাম নির্ধারণের কথা জানায়। তবে রূপার দাম অপরিবর্তিত থাকবে।

বাজুসের এক বিজ্ঞপ্তিতে নতুন এ দর বুধবার (১৫ ডিসেম্বর) থেকে কার্যকর হবে বলে জানানো হয়।

নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেট মা‌নের প্রতি ভরি স্বর্ণের দাম ১,১৬৬ টাকা কমিয়ে ৭৩,১৬৮ টাকা নির্ধারণ করা হয়েছে। ২১ ক্যারেটের স্বর্ণ ৬৯,৯৮৪ টাকা, ১৮ ক্যারেটের স্বর্ণ ৬১,২৩৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম কমিয়ে নির্ধারণ করা হ‌য়ে‌ছে ৫০,৯১৩ টাকা।

রূপা আগের নির্ধা‌রিত দাম বহাল রয়েছে। ২২ ক্যারেটের প্রতি ভরি রূপার মূল্য নির্ধারণ করা হয়েছে ১,৫১৬ টাকা। ২১ ক্যারেটের রূপার ভরি ১,৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের ১,২২৫ টাকা এবং সনাতন পদ্ধতির রূপার দাম ৯৩৩ টাকা অপরিবর্তিত রাখা হ‌য়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ