অর্থনীতি

ডিএনসিসির হোল্ডিং ট্যাক্স পরিশোধ করা যাবে বিকাশে

ডিএনসিসির হোল্ডিং ট্যাক্স পরিশোধ করা যাবে বিকাশে
ডিএনসিসির হোল্ডিং ট্যাক্স পরিশোধ করা যাবে বিকাশে

আগামী মাস থেকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে (ডিএনসিসি) বিকাশের মাধ্যমে অনলাইনে হোল্ডিং ট্যাক্স ও অন্যান্য রাজস্ব আদায় করা যাবে। এ লক্ষ্যে ডিএনসিসি এবং বিকাশ এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। ডিএনসিসির পক্ষে প্রধান রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ আবদুল হামিদ মিয়া এবং বিকাশের পক্ষে প্রধান বাণিজ্যিক কর্মকর্তা আলী আহম্মেদ সমঝোতা স্মারকটিতে স্বাক্ষর করেন।

আজ বিকেলে রাজধানীর গুলশান-২ এ ডিএনসিসির প্রধান কার্যালয় নগর ভবনের হল রুমে ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলামের উপস্থিতিতে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

এসময় মেয়র বলেন, ‘নগরবাসী ১ এপ্রিল থেকে ঘরে বসে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে খুব সহজে ট্যাক্স পরিশোধ করতে পারবে।’

তিনি বলেন, ‘অনলাইনে ট্যাক্স পরিশোধ করা হলে নগরবাসীকে কিন্তু আর সশরীরে সিটি কর্পোরেশনে আসতে হবে না। এর ফলে তাদের সময় যেমন সাশ্রয় হবে, পাশাপাশি যানজটও কিছুটা কমবে।’

আতিকুল ইসলাম বলেন, ‘রেভিনিউ অটোমেশনের এই অগ্রযাত্রায় ডিএনসিসির সাথে যুক্ত হয়েছে বিকাশ। তিনি এজন্য বিকাশকে ধন্যবাদ জানান।

এসময় উত্তর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজাসহ ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিকাশের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদীর উপস্থিত ছিলেন।

এদিকে আজ রাজধানীর উত্তরায় ৪ নম্বর সেক্টর মাঠে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র’স কাপ টুর্নামেন্টের ভলিবল পর্বের উদ্বোধন করেন ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম।

অনুষ্ঠানে মেয়র বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ার জন্য সোনার মানুষ গড়ে তুলতে হবে, আর সোনার মানুষ গড়তে ভবিষৎ প্রজন্মকে খেলাধুলায় সম্পৃক্ত করতে হবে।’

তিনি বলেন, এ শহর আমাদের সবার, ছেলেদের পাশাপাশি মেয়েদেরও খেলাধুলার পরিবেশ নিশ্চিত করতে হবে। তাই মাঠগুলোতে মেয়েদের খেলাধুলার ব্যবস্থা করা হবে।

তিনি রাজউক এবং ডেভেলপার কোম্পানিকে উদ্দেশ্য করে বলেন, ‘নকশায় যে পার্ক ও খেলার মাঠ থাকে তা যেন প্লট হিসাবে বরাদ্দ না দেয়া হয়।’

মেয়র বলেন, ‘আমরা ২৪টি মাঠ উদ্ধার করতে সক্ষম হয়েছি যেগুলো আগে অবৈধ দখলে ছিল। সেগুলোর মধ্যে ৪টি মাঠ ইতিমধ্যে উন্মুক্ত করা হয়েছে, বাকী মাঠগুলোতে আধুনিকায়নের কাজ চলমান রয়েছে, আগামী রোজার পরে আরও ১৮টি মাঠ সর্বসাধারনের জন্য উন্মুক্ত করা হবে।’

তিনি বলেন, ভবিষ্যতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বাজেটে ক্রীড়ার জন্য বরাদ্দ বাড়িয়ে দেয়া হবে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ