অর্থনীতি

মার্চ মাসে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ২৫ শতাংশ

রেমিট্যান্স
রেমিট্যান্স

মার্চ মাসে রেমিট্যান্স প্রবাহ বিগত ৮ মাসের মধ্যে সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে, যা চলতি অর্থবছর ২০২১-২২-এর আগের মাসের তুলনায় প্রায় ২৫ শতাংশ বেশি।

বাংলাদেশ ব্যাংকের (বিবি) সর্বশেষ তথ্য অনুযায়ী, প্রবাসী বাংলাদেশীরা ২০২১-২২ অর্থবছরের মার্চ মাসে ১,৮৫৯.৯৭ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছে, যা জুলাইয়ের পর থেকে সর্বোচ্চ যখন ১,৮৭১.৪৯ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স দেশে এসেছে।

মার্চ মাসে, ছয়টি রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক- অগ্রণী, জনতা, রূপালী, সোনালী, বেসিক ও বিডিবিএল পেয়েছে ৩৩৩.৩৯ মিলিয়ন মার্কিন ডলার এবং রাষ্ট্রৗয় মালিকানাধীন বিশেষায়িত ব্যাংক বাংলাদেশ কৃষি ব্যাংক পেয়েছে- ৩০.৮০ মিলিয়ন মার্কিন ডলার।

রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলোর মধ্যে অগ্রণী ব্যাংক ১২১.৫৯ মিলিয়ন মার্কিন ডলার, জনতা ব্যাংক ৫৭.৯৫ মিলিয়ন মার্কিন ডলার, রূপালী ব্যাংক ৪৫.৬৭ মিলিয়ন ডলার, সোনালী ব্যাংক ১০৮.০১ মিলিয়ন মার্কিন ডলার এবং বেসিক ব্যাংক ০.১৭ মিলিয়ন মার্কিন ডলার পেয়েছে।

এছাড়া, বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে প্রবাসীরা ১,৪৮৭.৩৫ মিলিয়ন মার্কিন ডলার পাঠিয়েছেন। / বাসস

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ