অর্থনীতি

ড্রেজার সরবরাহে আনন্দের সঙ্গে চুক্তি করল বিআইডব্লিউটিএ

আনন্দ গ্রুপের সঙ্গে চুক্তি করল বিআইডব্লিউটিএ
আনন্দ গ্রুপের সঙ্গে চুক্তি করল বিআইডব্লিউটিএ

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) সঙ্গে ড্রেজার সরবরাহ সংক্রান্ত এক চুক্তিতে স্বাক্ষর করেছে আনন্দ শিপইয়ার্ড এন্ড স্লিপওয়েজ লিমেটেড (এএসএসএল)। এ কাজের জন্য এএসএসএল কে ২১২ কোটি ৬০ লাখ টাকা দেবে বিআইডব্লিউটিএ।

চুক্তি অনুযায়ী ১৮ মাসের মধ্যে ২ টি ২৪ ইঞ্চি কাটার সাকশন ড্রেজার সরবরাহ করতে হবে এএসএসএলকে। '৩৫টি ড্রেজার ও সহায়ক জলযানসহ আনুষঙ্গিক সরঞ্জামাদি সংগ্রহ এবং প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ প্রকল্প' এর আওতায় এএসএসএলকে ড্রেজার সরবারাহের এই কাজ দেওয়া হয়।

আজ বুধবার (৬ এপ্রিল-২০২২) রাজধানীর মতিঝিলের বিআইডব্লিউটিএ সম্মেলন কক্ষে এই সংক্রান্ত চুক্তিতে সই করেছে আনন্দ গ্রুপের প্রতিষ্ঠানটি। এএসএসএলের ব্যবস্থাপনা পরিচালক আফরুজা বারী ও প্রকল্পের পরিচালক, বিআইডব্লিউটিএ'র ড্রেজিং বিভাগের প্রধান প্রকৌশলী আব্দুল মতিন চুক্তিতে সই করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিআইডব্লিউটিএ'র চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক বলেন, আনন্দ শিপইয়ার্ডের উপর আস্থা রাখার জন্য বিআইডব্লিউটিএ’কে ধন্যবাদ।

আনন্দ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আফরুজা বারী বলেন, মানসম্মত কাজ দিয়ে দেশে এবং দেশের বাইরে আনন্দ এরই মধ্যে বিশেষ একটি জায়গা করে নিয়েছে। কাজের মান নিয়ে আনন্দ কখনো আপস করেনি। ড্রেজার সরবরাহের এই কাজেও আনন্দ সেই ধারাবাহিকতা বজায় রাখবে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে আনন্দ গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ নাহিদ নিগার, নির্বাহী পরিচালক প্রকৌশলী ড. তারিকুল ইসলাম, পরিচালক (কারিগরি) সাইফুল ইসলাম, পরিচালক ড. আব্দুল্লাহ নাজমা নওরোজ, প্রজেক্ট কো-অর্ডিনেটর মাহবুবুল রায়হানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ