অর্থনীতি

শেয়ারবাজারে বড় দরপতন

শেয়ারবাজারে দরপতন। ফাইল ছবি।
শেয়ারবাজারে দরপতন। ফাইল ছবি।

দরপতন চলছে দেশের শেয়ারবাজারে। মঙ্গলবার লেনদেনের প্রথম দুই ঘন্টা পর্যন্ত ৩৭৫ শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে ৩০০টিরই দরপতন হয়েছে। ক্রেতা শূন্য দেখা গেছে শতাধিক শেয়ার।

অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম কমার কারণে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৪৪ পয়েন্ট হারিয়ে ৬৫৯৪ পয়েন্টে নেমেছিল। এ সময় মাত্র ৩৬ শেয়ার দর বেড়ে কেনাবেচা হতে দেখা যায়। দর হারানো শতাধিক শেয়ারের কোনো ক্রেতা দেখা যায়নি।

দুপুর ১২ টা পর্যন্ত প্রধান শেয়ারবাজার ডিএসইতে ২৭৭ কোটি ৫০ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।

দরপতন ঠেকাতে চলতি রমজানের আগে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, বীমা, মার্চেন্ট ব্যাংক, ব্রোকার বিশাল, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিসহ সকল প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের নতুন করে বিনিয়োগের জন্য চাপ দিয়ে আসছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। এ চাপের ফল এখন পর্যন্ত শূন্য।

দরপতন রোধে শেয়ার দর নির্দিষ্ট দিনে ২ শতাংশের বেশি কমতে পারবে না, এমন নিয়ম করেও পতন ঠেকাতে পারছে না নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ