অর্থনীতি

রসুনের দাম ৩০ থেকে একলাফে ৬০ টাকা!

রসুন। ফাইল ছবি।
রসুন। ফাইল ছবি।

নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ার তালিকায় নতুন করে যোগ হয়েছে রসুনের নাম। মাত্র দুদিনের ব্যবধানে দিনাজপুরের হিলিতে রসুনের দাম বেড়েছে কেজিতে ৩০ টাকা করে। দুদিন আগে প্রতি কেজি রসুন ৩০ টাকা কেজি দরে বিক্রি হলেও বর্তমানে তা বেড়ে ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। দাম বাড়ায় বিপাকে পড়েছেন নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষজন। সরবরাহ কমের কারণে রসুনের দাম বাড়তি বলে দাবি ব্যবসায়ীদের।

এটিকে ব্যবসায়ীদের কারসাজি বলে অভিযোগ করছেন ক্রেতারা। তারা বলছেন, বাজারে রসুনের পর্যাপ্ত সরবরাহ রয়েছে, ঝড় বা বৃষ্টিতে উত্পাদন নষ্ট হয়ে গেছে এমনটিও নয়। কোনো কারণ ছাড়াই দাম দ্বিগুণ হয়ে গেল। জিনিসপত্রের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার ব্যবস্থা গ্রহণের দাবী জানান তারা।

হিলি বাজারে রসুন কিনতে আসা মোফাজ্জল হোসেন বলেন, বাজারে কোনো পণ্যের দাম নিয়ন্ত্রণের মধ্যে নেই। যে যার মতো যখন যেভাবে পারছে জিনিসপত্রের বাড়তি দাম হাকাচ্ছে। দুদিন আগে বাজার থেকে যে রসুন কিনলাম ৩০ টাকা কেজি দরে, সে রসুন এখন দাম বেড়ে হয়েছে ৬০ টাকা কেজি।

হিলি বাজারের ব্যবসায়িদের দাবি, ঈদে রসুনের চাহিদা বাড়লেও মোকামে সরবরাহ কম রয়েছে এ পণ্যটির। তাই এ বাড়তি দাম। রসুন বিক্রেতা আবু তাহের বলেন, কিছুদিন আগে দেশের বিভিন্ন অঞ্চল থেকে হিলি বাজারে রসুন আসতো। কিন্তু বর্তমানে অন্যান্য অঞ্চলের রসুন না থাকায় শুধুমাত্র নাটোর অঞ্চল থেকে রসুন ক্রয় করে হিলিতে বিক্রয় করা হচ্ছে। তবে মোকামে দাম বাড়ার কারণে হিলিতে রসুনের দাম বাড়তি। একসপ্তাহ আগে যে রসুন আমরা ৩০ টাকা কেজি বিক্রি করেছি, বর্তমানে মোকামে বেশি দামের কারণে এখন তা ৬০ টাকা কেজি দরে বিক্রি করতে হচ্ছে।

হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর-এ আলম বলেন, তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মুল্য নিয়ে কেউ যেন কোনো ধরনের কারসাজি করতে না পারে সেজন্য বাজারে আমাদের ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত রয়েছে। এরই মধ্যেই মূল্যতালিকা না টাঙানোয় ও বাড়তি মুল্যে পণ্য বিক্রির দায়ে বেশ কয়েকটি দোকানকে আর্থিক জরিমানা করা হয়েছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি রুখতে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ