অর্থনীতি

এক গুদামেই ১ হাজার ৫০ লিটার তেল জব্দ!

সয়াবিন তেল
সয়াবিন তেল

চট্টগ্রাম নগরীর চৌমুহনীতে সিডিএ কর্ণফুলী মার্কেটের একটি গুদামে মিলেছে ১ হাজার ৫০ লিটার সয়াবিন তেল। পরে এই তেল জব্দ করেছে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর। অবৈধভাবে মজুদ করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টির অপরাধে খাজা স্টোর নামে ওই দোকানের মালিককে ৪০ হাজার টাকা জরিমানাও করা হয়।

রোববার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. আনিছুর রহমান এ অভিযান পরিচালনা করেন।

তিনি বলেন, তেল নিয়ে যে সংকট তৈরি হয়েছে তা খতিয়ে দেখতে বহদ্দারহাট ও চৌমুহনী এলাকায় অভিযান পরিচালনা করেন তারা। বহদ্দারহাটে তেলের ডিলাররা কোন কারসাজি করছেন কি না, তা খতিয়ে দেখেছেন। সেখানে তারা কোনো অনিয়ম পায়নি।

তিনি আরও বলেন, চৌমুহনী এলাকায় কর্ণফুলী মার্কেটে ভোজ্যতেলের দোকানগুলোতে অভিযান পরিচালনার সময় মেসার্স খাজা স্টোরের গোডাউনে ১ হাজার ৫০ লিটারের বেশি মজুতকৃত তেলের অস্তিত্ব পাওয়া যায়। এ সময় তেলগুলো তাৎক্ষণিক আশপাশের দোকানে বিক্রির ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি তেল মজুত করার অপরাধে ভোক্তা অধিকার আইন মোতাবেক প্রতিষ্ঠানটিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এদিকে, গতকাল শনিবার রাতে ফটিকছড়ি উপজেলায় এক দোকানির বাড়িতে ২ হাজার ৩২৮ লিটার সয়াবিন তেল মজুদ করার প্রমাণ পেয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় ওই দোকানিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানাধীন বাগানবাজার ইউনিয়নের দক্ষিণ গজারিয়া গ্রামে আক্তার হোসেন নামে এক দোকানির বাড়িতে তেল মজুদের গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। এসময় মজুত করে রাখা ২ হাজার ৩২৮ লিটার সয়াবিন তেল পাওয়া যায়।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ