অর্থনীতি

১১০ টাকায় সয়াবিন তেল দেবে টিসিবি

টিসিবির পণ্যবাহী ট্রাক। ফাইল ছবি।
টিসিবির পণ্যবাহী ট্রাক। ফাইল ছবি।

সোমবার (১৬ মে) থেকে ১১০ টাকা দরে সয়াবিন তেল বিক্রি করবে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। খোলা বাজারে ট্রাক সেলের মাধ্যমে সয়াবিন তেলের সঙ্গে থাকবে মসুর ডাল, চিনি ও ছোলা। একজন ক্রেতা টিসিবির ভ্রাম্যমাণ ট্রাক থেকে সর্বোচ্চ দুই কেজি চিনি, ২ লিটার সয়াবিন তেল ও ২ কেজি মসুর ডাল কিনতে পারবেন।

বুধবার (১১ মে) টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল আরিফুল হাসান এই তথ্য জানান। আগের দরেই এসব পণ্য বিক্রি করা হবে। সে অনুযায়ী ১১০ টাকা লিটার দরে সয়াবিন তেল, ৬৫ টাকা কেজি দরে মসুর ডাল, ৫৫ টাকা কেজি দরে চিনি এবং ৬৫ টাকা কেজি দরে ছোলা বিক্রি করা হবে।

টিসিবি জানায়, রমজানে সব ছোলা বিক্রি করা যায়নি। তাই ডিলারদের এবার ছোলাও বরাদ্দ দেওয়া হবে। তবে যেসব ক্রেতা আগ্রহ ভরে ছোলা কিনতে চাইবেন, তাদের কাছেই ছোলা বিক্রি করা হবে বলে নিশ্চিত করেছেন টিসিবির চেয়ারম্যান।

টিসিবি আরও জানায়, নিম্নআয়ের মানুষের জন্য এ বছর ১১তম বার সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি শুরু করছে টিসিবি। চলতি অর্থবছরের প্রতি মাসেই পণ্য বিক্রি করেছে টিসিবি। ঈদের আগে ২৪ এপ্রিল থেকে টিসিবির পণ্য বিক্রি বন্ধ রয়েছে।

ব্রিগেডিয়ার জেনারেল আরিফুল হাসান বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশনায় আগামী জুনেই কার্ডের মাধ্যমে সারা দেশে এক কোটি পরিবারকে টিসিবির পণ্য পৌঁছে দেওয়া হবে। সে কার্যক্রমও চলছে।’

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ