অর্থনীতি

গাজীপুরে ১২ হাজার ৬৪৮ লিটার তেল জব্দ

সয়াবিন তেল
সয়াবিন তেল

বাড়তি দামে সয়াবিন ও পাম তেল বিক্রির অভিযোগে গাজীপুরের টঙ্গী বাজারের দুটি প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার বিকেলে টঙ্গী বাজারের মেসার্স তাহের এন্ড সন্স ও মেসার্স নোয়াখালী বাণিজ্য বিতানকে এই জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর তাদেরকে এই জরিমানা করে।

এ সময় জব্দ ১২ হাজার ৬৪৮ লিটার ভোজ্যতেল খোলা বাজারে পুরনো দামে বিক্রি করা হয়।

অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মন্ডল।

তিনি বলেন, অভিযান চালিয়ে টঙ্গী বাজারের মেসার্স তাহের এন্ড সন্স থেকে পুরনো দরের ৬ হাজার ৭৩২ লিটার খোলা সয়াবিন ও পাম তেল এবং মেসার্স নোয়াখালী বানিজ্য বিতান থেকে পুরনো দরের ৫হাজার ৯১৬ লিটার খোলা সয়াবিন ও পাম তেল জব্দ করা হয়। এসময় উপস্থিত আগ্রহী ক্রেতাদের মাঝে পূর্বের দরে এক লিটার ১৬০ টাকা, দুই লিটার ৩১৮ টাকা এবং পাঁচ লিটার ৭৬০ টাকা এবং খোলা সয়াবিন ১৪৩ টাকা ও পাম ১৩৩ টাকা দরে বিক্রি করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এই কর্মকর্তা।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ