অর্থনীতি

মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর সিন্ডিকেট বাতিলের দাবি

শ্রমিক। ফাইল ছবি
শ্রমিক। ফাইল ছবি

মালয়েশিয়া শ্রমিক পাঠাতে সিন্ডিকেট প্রথা বাতিলের দাবি জানিয়েছে জনশক্তি ব্যবসায়ীদের সংগঠন বায়রা সিন্ডিকেট বিরোধী মহাজোট।

সকালে রাজধানীর একটি হোটেলে মালয়েশিয়ায় বৈধ রিক্রুটিং এজেন্সির জন্য শ্রমবাজার উন্মুক্ত করণ শীর্ষক গোলটেবিল বৈঠকে এ দাবি জানানো হয়।

গোল টেবিলে বক্তারা অভিযোগ করেন, সিন্ডিকেট জটিলতার কারণে প্রায় পাঁচ মাস পেরিয়ে গেলেও মালয়েশিয়ায় কর্মী পাঠানোর প্রক্রিয়া ঠিক করা হয়নি। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সংসদী কমিটি কোন এজেন্সি ঠিক করে না দিলে কাউকে পাঠাবে পারছে না বাংলাদেশ।

জানা যায়, ৩ বছর বন্ধ থাকার পর গত বছরের ১৭ ডিসেম্বর খোলা হয় মালয়েশিয়ার শ্রমবাজার। তবে ঘোষণার প্রায় পাঁচ মাস পেরিয়ে গেলেও এখন কর্মী যাওয়ার প্রক্রিয়া নির্ধারণ হয়নি।

বায়রার সাবেক সভাপতি আবুল বাসার মনে করেন, হাতেগোনা কয়েকটি এজেন্সিকে নিয়ে গড়ে ওঠা সিন্ডিকেটই কর্মী পাঠানোর কাজ পেতে যাচ্ছে, তাই বাড়ছে জটিলতা।

সংসদ সদস্য ও সভাপতি ককার্স ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেন, প্রতিযোগিতার মাধ্যমে সব বৈধ এজেন্সিকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ দেওয়া উচিত।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সংসদী কমিটির সভাপতি ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, অন্যায় ভাবে কাউকে পাঠাবে না বাংলাদেশ। তাই স্বচ্ছতার ভিত্তিতে কোন এজেন্সি ঠিক না করে দিলে শ্রমিক পাঠানো যাবে না।

২০১৬ সালে ১০টি বাংলাদেশি রিক্রুটিং লাইসেন্স নিয়ে গঠিত সিন্ডিকেটের মাধ্যমে মালয়েশিয়ায় জনশক্তি পাঠানো শুরু হয়। এরপর ২০১৮ সালে অতিরিক্ত অভিবাসন ব্যয়সহ নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে বাংলাদেশ থেকে কর্মী নেয়া বন্ধ করে দেয় দেশটি।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ