অর্থনীতি

ভোমরা বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

 ফাইল ছবি
ফাইল ছবি

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে কর্মবিরতি পালন করছেন সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সদস্যরা।

মঙ্গলবার (৭জুন) সকাল থেকে কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে তারা এ কর্মবিরতি পালন করছেন।

জাতীয় রাজস্ব বোর্ডের লাইসেন্সিং বিধিমালা ২০২০ সংশোধনসহ বিভিন্ন দাবিতে এই কর্মবিরতির ডাক দিয়েছে ফেডারেশন অব বাংলাদেশ সিঅ্যান্ডএফ ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট অ্যাসোসিয়েশন।

ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাকসুদ খান জানান, মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভোমরা, বেনাপোলসহ দেশের ১১টি শুল্ক স্টেশনে পণ্য খালাস কার্যক্রম বন্ধ রয়েছে। কর্মবিরতি চলাকালীন দিনভর কাস্টমসে সব ধরনের পণ্য খালাস কার্যক্রম বিরত রেখেছেন সিঅ্যান্ডএফ এজেন্ট ব্যবসায়ীরা। লাইসেন্সিং বিধিমালা সংশোধনের জন্য কর্তৃপক্ষকে একাধিকবার অনুরোধ জানালেও তারা আমলে নেয়নি। সে কারণে এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, এক দিনের এ কর্মবিরতিতে সরকার যদি আমাদের দাবির বিষয়টি আমলে না নেয়, তবে পরবর্তী সময়ে আবারও নতুন করে কর্মসূচি দেওয়া হবে।

ভোমরা রাজস্ব কার্যালয়ের সহকারী কমিশনার আমীর মামুন বলেন, সিঅ্যান্ডএফ এজেন্টদের কর্মবিরতির কারণে অচল হয়ে পড়েছে ভোমরা স্থলবন্দর। সকাল থেকেই আমদানি-রপ্তানির সব কার্যক্রম বন্ধ রয়েছে। এতে প্রায় চার কোটি টাকার রাজস্ব ক্ষতি হয়েছে।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ