অর্থনীতি

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশে ৬.৭% প্রবৃদ্ধির পূর্বাভাস বিশ্ব ব্যাংকের

বিশ্ব ব্যাংক
বিশ্ব ব্যাংক

আগামী অর্থবছরে বিশ্বের জিডিপি প্রবৃদ্ধি কমলেও বাংলাদেশ ‘ভালো অবস্থানে’ থাকবে বলে জানিয়েছে বিশ্ব ব্যাংক।

মঙ্গলবার (৭ জুন) বিশ্ব ব্যাংকের সবশেষ ‘গ্লোবাল ইকোনমিক প্রসপেক্টস’ প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ২০২২-২৩ অর্থবছরে এর পরিমাণ হতে পারে ৬ দশমিক ৭ শতাংশ।

একই সঙ্গে বিদায়ী ২০২১-২২ অর্থবছরে ৬ দশমিক ৪ শতাংশ বাড়তে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

অর্থাৎ, ২০২১-২২ অর্থবছরের জন্য বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির পূর্বাভাস অপরিবর্তিত রেখেছে বিশ্ব ব্যাংক। তবে আগামী অর্থবছরের জন্য তা সামান্য কমিয়ে আনা হয়েছে। গত জানুয়ারির পূর্বাভাসে ২০২২-২৩ অর্থবছরে ৬ দশমিক ৯ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছিল বিশ্ব ব্যাংক।

এবারের প্রতিবেদনে পুরো বিশ্বের প্রবৃদ্ধির পূর্বাভাস এক ধাক্কায় কমিয়ে আনা হয়েছে প্রায় এক তৃতীয়াংশ। বিশ্ব ব্যাংক এখন বলছে, ২০২১-২২ অর্থবছরে বিশ্বের জিডিপি প্রবৃদ্ধি হতে পারে ২ দশমিক ৯ শতাংশ।

বিশ্বব্যাংকের মতে, বিদায়ী অর্থবছরের তুলনায় আগামী অর্থবছরে অর্থনৈতিক প্রবৃদ্ধি খানিকটা বাড়বে। দেশে বিনিয়োগ পরিস্থিতির উন্নতি এবং সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতসহ তেলসমৃদ্ধ আরব দেশগুলোর অর্থনীতি চাঙ্গা হওয়ায় সেখান থেকে রেমিট্যান্স আসা বেড়ে যাওয়াই এর কারণ বলে মনে করছে বিশ্বব্যাংক।

দেশটিভি/এএম
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ