আর্থিক প্রতিষ্ঠানগুলোতে মুক্তিযোদ্ধাদের অগ্রাধিকার ভিত্তিতে বসার ব্যবস্থা সংরক্ষণ ও দ্রুততম সময়ে সেবা দেওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বুধবার (৮ জুন) এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে।
দেশের সব আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো সার্কুলারে বলা হয়েছে- ‘আর্থিক প্রতিষ্ঠানগুলোকে বীর মুক্তিযোদ্ধা, বয়স্ক, বিধবা এবং বিশেষ চাহিদা সম্পন্ন গ্রাহকদের জন্য অগ্রাধিকার ভিত্তিতে বসার ব্যবস্থা সংরক্ষণ এবং কাঙ্ক্ষিত সেবা নির্বিঘ্নে ও দ্রুততম সময়ে প্রদানের বিষয়টি নিশ্চিত করতে হবে।’
দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: