এফবিসিসিআই সভাপতি জসিম উদ্দিন বলেন, বাজেট বাস্তবায়নে চ্যালেঞ্জ আছে, তবে দক্ষতার সঙ্গে বাস্তবায়ন করতে পারলে বাজেট ঘাটতি সহজে পূরণ করা যাবে।
প্রস্তাবিত ২০২২-২০২৩ অর্থবছরের বাজেট 'উন্নয়ন ও কল্যাণমুখী' বলেছে ব্যবসায়ীদের সর্বোচ্চ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)।
বৃহস্পতিবার (৯ জুন) বিকেলে রাজধানীর ফেডারেশন ভবনে ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট পর্যালোচনা ও তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এ মন্তব্য করেন সংগঠনটির সভাপতি মো. জসিম উদ্দিন।
তিনি বলেন, বাজেট বাস্তবায়নে চ্যালেঞ্জ আছে, তবে দক্ষতার সঙ্গে বাস্তবায়ন করতে পারলে বাজেট ঘাটতি সহজে পূরণ করা যাবে।
জসিম উদ্দিন আরও বলেন, আমাদের কিছু দাবি আছে- আগামী শনিবার সেগুলো বিস্তারিত তুলে ধরব। সকল রপ্তানিখাতের উৎসে কর দশমিক ৫ শতাংশ থেকে ১ শতাংশ করা হয়েছে। এটা কমানোর দাবি করছি।