বিজিএমইএ সভাপতি ফারুক হাসান জানিয়েছেন পোশাক রপ্তানির ওপর উৎসে কর ০.৫০% বহাল রাখার দাবি তাদের। সোমবার (১৩ জুন) দুপুরে রাজধানীর একটি অভিজাত হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।
বিজিএমইএ সভাপতি বলেন, ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে পোশাক রপ্তানির উপর উৎসে কর ০.৫০% থেকে বৃদ্ধি করে ১ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে, যা বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে তৈরি পোশাক শিল্পের জন্য অত্যন্ত দুরুহ হবে। যখন কি না এ শিল্প মহামারি থেকে ঘুরে দাঁড়াচ্ছে, তাই কর বাড়ানোর জন্য এটা সঠিক সময় নয়।
তিনি আরো জানান, বর্তমানে অস্থিরতাময় বিশ্ব বাণিজ্য পরিস্থিতি আমাদের পোশাক শিল্পের জন্যও বেশ কিছু চ্যালেঞ্জ তৈরি করেছে। তাই বর্তমান পরিস্থিতিতে এই উৎসে কর বৃদ্ধির প্রস্তাব পোশাক শিল্পের টিকে থাকার সংগ্রামটি আরও কঠিন করে তুলবে।
দেশটিভি/আইআর
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: