অর্থনীতি

নির্বাচনী এলাকায় ব্যাংক বন্ধ বুধবার

 ফাইল ছবি
ফাইল ছবি

কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) ও বিভিন্ন জেলার ৬টি পৌরসভার নির্বাচনের ভোটগ্রহণ বুধবার (১৫ জুন)। এ নির্বাচন উপলক্ষে সংশ্লিষ্ট এলাকায় অবস্থিত সব তফসিলি ব্যাংকের শাখা-উপশাখা বন্ধ থাকবে।

সোমবার (১৩ জুন) একটি প্রজ্ঞাপন জারি করে সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন (ডিওএস)।

নির্দেশনায় বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন মোতাবেক কুমিল্লা সিটি করপোরেশন এবং ৬টি পৌরসভার (গোপালগঞ্জ জেলার গোপালগঞ্জ ও মুকসুদপুর, সিলেট জেলার বিয়ানীবাজার, রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি, মেহেরপুর জেলার মেহেরপুর, ঝিনাইদহ জেলার ঝিনাইদহ) নির্বাচন উপলক্ষে আগামী ১৫ জুন ভোটগ্রহণ। ভোটের দিন নির্বাচনী এলাকার যেসব স্থাপনা ভোটকেন্দ্র হিসেবে ব্যবহার বা নির্বাচনী কার্যক্রমের জন্য নির্ধারণ করা হয়েছে-সেসব স্থাপনায় ব্যাংকের কোনো শাখা ও উপশাখা থাকলে তা বন্ধ রাখাসহ সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় ব্যাংকের শাখা ও উপ-শাখাগুলোতে কর্মরত ভোটারদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ দেওয়ার জন্য পরামর্শ দেওয়া হলো।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ