অর্থনীতি

গ্রাহকের অভিযোগ দ্রুত নিষ্পত্তি করতে বাংলাদেশ ব্যাংকের নির্দেশ

 বাংলাদেশ ব্যাংক
বাংলাদেশ ব্যাংক

ব্যাংকগুলো থেকে আর্থিক সেবা পাওয়ার বিষয়ে গ্রাহকদের অভিযোগ গুরুত্ব সহকারে নিতে এবং দ্রুত সেগুলো নিষ্পত্তি করতে কঠোর অবস্থান নিয়েছে বাংলাদেশ ব্যাংক।

সোমবার (১৩ জুন) কেন্দ্রীয় ব্যাংকের সার্কুলারে বলা হয়, ব্যাংকগুলোর বিরুদ্ধে আনা অভিযোগ নিষ্পত্তি করতে এর আগে ব্যাংকের প্রধান কার্যালয়ের প্রধান নির্বাহীর সরাসরি তত্ত্বাবধানে অভিযোগ সেল গঠন করার নির্দেশ দেওয়া হয়েছিল।

সাধারণভাবে ১০ দিনের মধ্যে অভিযোগ নিষ্পত্তির জন্য ব্যাংকগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছিল। তবে, অভিযোগ নিষ্পত্তির সময়সীমা কোনো অবস্থায়ই ৪৫ দিনের বেশি হবে না বলেও উল্লেখ করা হয়।

অভিযোগের দ্রুত নিষ্পত্তি করতে পরে ব্যাংকের জোনাল অফিসেও অভিযোগ সেল গঠনের নির্দেশনা দেওয়া হয়েছিল বলে সার্কুলারে বলা হয়।

এতে আরও বলা হয়, কোনো কোনো ব্যাংকের শাখায় গ্রাহকের অভিযোগ বা আবেদন গ্রহণ করা হচ্ছে না বলে সম্প্রতি বাংলাদেশ ব্যাংক জানতে পেরেছে।

এছাড়া কোনো কোনো ব্যাংক অনেক ক্ষেত্রে গ্রাহকের অভিযোগের বিষয়ে যথাযথ ব্যবস্থা নিচ্ছে না বলেও অভিযোগ পাওয়া যাচ্ছে।

দেশটিভি/এএম
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ