অর্থনীতি

দরপতনের বৃত্তে পুঁজিবাজার

পুঁজিবাজার
পুঁজিবাজার

দরপতনে বৃত্তে পুঁজিবাজার

দেশের শেয়ারবাজারে দরপতন অব্যাহত রয়েছে। এ নিয়ে টানা তিন কার্য দিবস সূচকের পতন হলো। মঙ্গলবার (১৪ জুন) অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিটের দরপতন হয়েছে।

এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে ৩০ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে ৭৪ পয়েন্ট। সূচকের পাশাপাশি কমেছে অধিকাংশ কোম্পানির শেয়ারের দামও। তবে লেনদেন কিছুটা বেড়েছে।

এর ফলে বুধবার সূচক বৃদ্ধির পর বাজেট ঘোষণার দিন বৃহস্পতিবার (০৯ জুন) ও বাজেট পরবর্তী প্রথম কর্মদিবস রোববার, দ্বিতীয় কর্মদিবস সোমবার ও তৃতীয় কর্মদিবস মঙ্গলবার টানা চারদিন পুঁজিবাজারে দরপতন হলো।

ডিএসইর তথ্য মতে, মঙ্গলবার উভয় বাজারেই লেনদেনের প্রথম দেড় ঘণ্টায় সূচক ওঠানামা করে। কিন্তু তারপর থেকে লেনদেনের শেষ সময় পর্যন্ত শেয়ারের দাম কমেছে। ফলে কমেছে সূচকও।

দিন শেষে ডিএসইতে ৩৮২টি প্রতিষ্ঠানের ২২ কোটি ১০ লাখ ৭০ হাজার ৩৯০টি শেয়ার ও ইউনিট কেনাবেচা হয়েছে। এর মধ্যে ৮৯টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ২৩৬টির, আর অপরিবর্তিত রয়েছে ৫৭টির দাম।

এদিন অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম কমায় ডিএসইর প্রধান সূচক আগের দিনের চেয়ে ৩০ দশমিক ৪৭ পয়েন্ট কমে ৬ হাজার ৩৬১ পয়েন্টে দাঁড়িয়েছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসইএক্স আগের দিনের চেয়ে কমেছে ৭ পয়েন্ট এবং ডিএস-৩০ সূচক কমেছে ১৬ পয়েন্ট।

এদিন ডিএসইতে ৮৭৪ কোটি ৯১ লাখ ৪ হাজার টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এর আগের দিন রোববার লেনদেন হয়েছিল ৭৯৮ কোটি ১৯ লাখ ৭২ হাজার টাকার শেয়ার।

আজ সবচেয়ে বেশি লেনদেন হয়েছে শাইনপুকুর সিরামিকের শেয়ার। এরপর যথাক্রমে রয়েছে, জেএমআই হাসপাতাল, বেক্সিমকো লিমিটেড, মুন্নু ফেব্রিকস ,প্রভাতি ইন্স্যুরেন্স, আইপিডিসি, নাহী অ্যালুমিনিয়াম কম্পোজিট, পিপলস ইন্স্যুরেন্স এবং সালভো ক্যামিক্যাল লিমিটেডের শেয়ার।

দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৭৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৭১৫ পয়েন্টে।

বাজারটিতে ২৯২টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ৯০টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১৬৮টির আর অপরিবর্তিত রয়েছে ৩৪টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৫৫ কোটি ৫৪ লাখ ৭০ হাজার ৭৫৪ টাকা। এর আগে দিন লেনদেন হয়েছিল ৪৩ কোটি ৪২ লাখ ৭৫ হাজার ৪৯১ টাকা।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ