অর্থনীতি

বন্ডের লেনদেন শুরু সিটি ব্যাংকে

সিটি ব্যাংকে
সিটি ব্যাংকে

দেশের পুঁজিবাজারের ব্যাংক খাতের কোম্পানি দ্য সিটি ব্যাংক লিমিটেডের পারপেচুয়াল বন্ডের লেনদেন শুরু হয়েছে। সোমবার (২০ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রতিষ্ঠানটির বন্ডের লেনদেন শুরু হয়। ৪০০ কোটি টাকার পারপেচুয়াল বন্ডের ট্রেডিং কোড ‘সিবিএলপি বন্ড’। আর কোম্পানি কোড ‘২৬০১১’।

১৯৮৬ সালে তালিকাভুক্ত কোম্পানিটিকে বন্ডের মাধ্যমে পুঁজিবাজার থেকে ৪০০ কোটি টাকা উত্তোলনের জন্য ২০২০ সালের ২৩ জুন অনুমোদন দেয় নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। তার আগে বাংলাদেশ ব্যাংক এ প্রস্তাবের অনুমোদন দেয়।

সিটি ব্যাংকের বন্ডটির বিভিন্ন বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে এটি নন-কনভার্টিবল (শেয়ারে রূপান্তরযোগ্য নয়), আনসিকিউরড (এর বিপরীতে কোনো জামানত রাখা নেই), ফ্লোটিং রেটবিশিষ্ট পারপেচুয়াল বন্ড। এর কুপন রেট হতে পারে ১১ থেকে ১৪ শতাংশ।

বন্ডটির প্রতি ইউনিটের মূল্য ১ লাখ টাকা। সরকারি আর্থিক প্রতিষ্ঠান, ব্যাংক, ব্যাংক-বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান, বিমা কোম্পানি, সমবায় সমিতি, সংগঠন, ট্রাস্টসহ যোগ্য বিনিয়োগকারীদের কাছে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে বন্ডটি ইস্যু করা হয়েছে।

সিটি ব্যাংকের বর্তমান শেয়ার সংখ্যা ১২০ কোটি ৬ লাখ ৬ হাজার ৭৪৩টি। এই শেয়ারহোল্ডারদের সর্বশেষ ২০২১ সালে ২৫ শতাংশ লভ্যাংশ দেওয়া হয়েছে। এর মধ্যে সাড়ে ১২ শতাংশ নগদ আর সাড়ে ১২ শতাংশ বোনাস শেয়ার দেওয়া হয়।

দেশটিভি/আইআর
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ