পবিত্র ঈদুল আজহা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে চার দিন সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।
বৃহস্পতিবার(৩০ জুন) বিকেলে সোনামসজিদ স্থল শুল্ক বন্ধর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মো. ইসমাইল হোসেন ও সাধারণ সম্পাদক আব্দুর রশীদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোনামসজিদ স্থলবন্দর ব্যবহারকারী সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন, সোনামসজিদ আমদানি-রপ্তানিকারক গ্রুপসহ সংশ্লিষ্ট সব সংগঠন পবিত্র ঈদুল আজহা উদযাপন উপলক্ষে আগামী ০৯ জুলাই থেকে ১২ জুলাই সব আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা করেছে। ঈদের ছুটি শেষে বন্দরে আবারও স্বাভাবিকভাবে সব আমদানি-রপ্তানি কার্যক্রম চলবে।
দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: