অর্থনীতি

ভোজ্যতেলে ভ্যাট সুবিধার মেয়াদ বাড়লো

ভোজ্যতেল
ভোজ্যতেল

ভোজ্যতেলের দাম নিয়ন্ত্রণে বিদ্যমান পরিশোধিত-অপরিশোধিত সয়াবিন ও পাম তেল আমদানি পর্যায়ে ভ্যাট সুবিধার মেয়াদ তিন মাস বাড়ানো হয়েছে।

রোববার (৩ জুলাই) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ভোজ্যতেলে ভ্যাট সুবিধার সিদ্ধান্ত বলবৎ থাকবে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।

গত ১৪ মার্চ সরকার উৎপাদন ও ভোক্তা পর্যায়ে সয়াবিন তেলের ওপর ২০ শতাংশ ভ্যাট মওকুফ করে।

জাতীয় রাজস্ব বোর্ড বলেছে, আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের কাঁচামালের দাম বৃদ্ধি অব্যাহত থাকার পরিপ্রেক্ষিতে ভোক্তাদের স্বার্থ বিবেচনা করে এ সুবিধার মেয়াদ ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অব্যাহত থাকবে।

বর্তমানে ভোজ্যতেলে শুধু আমদানিপর্যায়ে ৫ শতাংশ ভ্যাট আরোপ আছে। আর উৎপাদন ও সরবরাহপর্যায়ে কোনো ভ্যাট দিতে হয় না ব্যবসায়ীদের। এ দুই স্তরে মোট ২০ শতাংশ ভ্যাট প্রত্যাহার করা হয়েছে। চলতি বছরের মার্চে প্রজ্ঞাপন জারি করে এ সুবিধা দেওয়া হয়।

বিশ্ববাজারে ভোজ্যতেলের দাম বাড়তে থাকায় গত মার্চের মাঝামাঝি তিন ধাপে মূল্যসংযোজন কর (ভ্যাট) কমায় সরকার।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ