অর্থনীতি

স্টার্টআপে বিদেশি বিনিয়োগ এসেছে ৭৫০ মিলিয়ন ডলার: জুনাইদ

জুনাইদ আহমেদ পলক
জুনাইদ আহমেদ পলক

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক জানিয়েছেন পাঁচ বছরে দেশের স্টার্টআপ কোম্পানিতে ৭৫০ মিলিয়ন ডলার বিদেশি বিনিয়োগ এসেছে। ডলারের মূল্য ১০০ টাকা করে টাকার অংকে বিনিয়োগের পরিমাণ দাঁড়ায় ৭৫০০ কোটি টাকা। বৃহস্পতিবার (৪ আগস্ট) রাজধানীর নিকুঞ্জের ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ভবনে ‘বাংলাদেশের পুঁজিবাজারে সম্ভাবনা ও সুযোগ’ শীর্ষক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

তিনি বলেন, সাড়ে ৭ হাজার স্টার্টআপ কোম্পানির মধ্যে পাঁচ বছরে ২৫০০ প্রতিষ্ঠান সফল হয়েছে। সরকার ৩০০ কোম্পানিতে ১০ লাখ করে বিনিয়োগ করেছিল। এই কোম্পানিগুলোর মধ্যে কয়েকটি কোম্পানির গ্রোথ ১০০ থেকে ২০০ শতাংশ হয়েছে। সবমিলিয়ে ২৫০০ স্টার্টআপ কোম্পানিতে গত ৫ বছরে ১৫ লাখ তরুণ-তরুণীর কর্মসংস্থান সৃষ্টি হয়েছে।

পলক বলেন, বাংলাদেশের স্টার্টআপ কোম্পানির গ্রোথ দেখে বিদেশিরা ৭৫০ মিলিয়ন ডলার বিনিয়োগ করেছে। আরও বেশি বিনিয়োগ করতে নজর দিয়েছে।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইসিটি বিভাগের সিনিয়র সচিব ও স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান এনএম জিয়াউল আলম ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।

এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসইসির কমিশনার অধ্যাপক শেখ সামসুদ্দিন আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএসইর চেয়ারম্যান ইউনুসুর রহমান।

অনুষ্ঠানে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার লক্ষ্যে ডিএসই ও স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকরা চুক্তি সাক্ষর করেন।

দেশটিভি/আইআর
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ