অর্থনীতি

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক

ছয় ব্যাংকের এমডিকে কারণ দর্শানোর নোটিশ

বাংলাদেশ ব্যাংক
বাংলাদেশ ব্যাংক

ডলারে অতিরিক্ত মুনাফা করে বাজার অস্থিতিশীল করায় দেশি-বিদেশি ছয়টি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এরআগে এসব ব্যাংকের ট্রেজারিপ্রধানদের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়।

বুধবার (১৯ আগস্ট) ব্যাংকগুলোর এমডিদের এই চিঠি দেওয়া হয়।

ব্যাংক ছয়টি হলো দেশীয় ডাচ্-বাংলা, সাউথ ইস্ট, প্রাইম, দি সিটি, ব্র্যাক ও বিদেশি খাতের স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘ছয় এমডিকে নোটিশ দেওয়া হয়েছে। কারা দায়ী, তা জানাতে বলা হয়েছে। এর প্রেক্ষিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

বাংলাদেশ ব্যাংক বলছে, মার্কিন ডলারের বাজার অস্থিতিশীল করে অতিরিক্ত মুনাফা করায় এ ব্যবস্থা নেওয়া হয়।

বাংলাদেশ ব্যাংক পরিদর্শন করে এসব ব্যাংকের ডলার কেনাবেচার তথ্য পর্যালোচনা করে। পর্যালোচনায় বলা হয়েছে, কোনো কোনো ব্যাংক ডলার কেনাবেচা করে এক মাসে ৪০০ শতাংশ পর্যন্ত মুনাফা করেছে। যার মাধ্যমে ডলারের বাজারকে আরও অস্থিতিশীল করে তোলা হয়। এর পরিপ্রেক্ষিতে এ ব্যবস্থা নেওয়া হয়। সামনে আরও ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা।

আমদানি খরচ বাড়ায় গত মে মাস থেকে দেশে ডলারের সংকট চলছে। রপ্তানি ও প্রবাসী আয় দিয়ে আমদানি দায় শোধ করা যাচ্ছে না। এ কারণে বেড়ে গেছে ডলারের দাম। বাংলাদেশ ব্যাংক ডলারের দাম এই সময়ে ৮৬ থেকে ৯৫ টাকা নির্ধারণ করেছে। তবে ব্যাংকগুলো প্রবাসী আয় আনছে ১০৬ থেকে ১০৭ টাকায়। আমদানিকারকদের কাছে প্রতি ডলারের জন্য ১০৩ থেকে ১০৪ টাকা নিচ্ছে ব্যাংকগুলো। এখন ব্যাংকগুলোর ডলার কেনাবেচায় সর্বোচ্চ ১ টাকা পার্থক্য নির্ধারণ করে দেওয়া হয়েছে।

দেশটিভি/এএম
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ