অর্থনীতি

এসএমসির ভারপ্রাপ্ত এমডি-সিইও তসলিম উদ্দিন খান

তসলিম উদ্দিন খান
তসলিম উদ্দিন খান

সোশ্যাল মার্কেটিং কোম্পানির (এসএমসি) ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নিযুক্ত হয়েছেন তসলিম উদ্দিন খান।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) কোম্পানির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

তসলিম উদ্দিন খান একজন জনস্বাস্থ্যবিদ হিসেবে দেশে ও বিদেশে ব্যাপকভাবে পরিচিত। জনস্বাস্থ্য কর্মসূচির নকশা, বাস্তবায়ন এবং মূল্যায়নে খানের ৩২ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে তার। তিনি ২০০২ সালের আগস্ট মাসে এসএমসিতে যোগ দেন। এরপর থেকে তিনি কোম্পানির মিশনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নিজেকে নিয়োজিত করেছেন।

তার নেতৃত্বে এসএমসির জনস্বাস্থ্য কর্মসূচি নতুন উচ্চতায় পৌঁছেছে। দায়িত্ব গ্রহণের আগে তিনি কোম্পানির উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কর্মরত ছিলেন।

তসলিম উদ্দিন খান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস করেন। একই বিশ্ববিদ্যালয় থেকে সমাজকল্যাণে স্নাতকোত্তর এবং মার্কেটিংয়ে এমবিএ সম্পন্ন করেন তিনি। এছাড়াও তিনি যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অফ এক্সেটার থেকে পরিবার পরিকল্পনা প্রোগ্রাম ম্যানেজমেন্টে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তার বেশ কিছু প্রকাশনা রয়েছে এবং তিনি বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সম্মেলনে প্রবন্ধ উপস্থাপন করেছেন।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ