শিক্ষা

সংশ্লিষ্ট খবর:

  • ভ্যাট প্রত্যাহারে শিক্ষার্থীদের আনন্দ মিছিল

শিক্ষার্থীদের আন্দোলন: প্রত্যাহার হলো মূসক

বিক্ষোভ
বিক্ষোভ

বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি এর ওপর সাড়ে ৭% ভ্যাট প্রত্যাহার রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রায় বাধা হবে না— এ মন্তব্য করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. নজিবুর রহমান।

সোমবার রাজধানীর সেগুনবাগিচায় এনবিআর-এর প্রধান কার্যালয়ে জাতীয় আয়কর দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ সব কথা বলেন।

বাংলাদেশের অর্থনীতির অবস্থা এখন গতিশীল—এ কথা উল্লেখ করে তিনি বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ে এ ভ্যাট প্রত্যাহারের ক্ষেত্রে এনবিআরের রাজস্ব আদায়ের যে লক্ষ্যমাত্রা (১ কোটি ৭৬ লাখ ৩৭০ টাকা) তাতে বাধা সৃষ্টি করবে না কারণ, আমাদের শিল্পপতি-ব্যবসায়ীরা এটা পূরণ করতে পারবেন।

তিনি আরো বলেন, শিক্ষায় যেন সুন্দর পরিবেশ বজায় থাকে, সে বিষয়ে এনবিআর কাজ করছে— শিক্ষার পরিবেশ যেন নিশ্চিত থাকে, আমরা সে বিষয়ে আন্তরিক।

সংবাদ সম্মেলনে নজিবুর রহমান বলেন, আয়কর দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসুচি হাতে নেয়া হয়েছে। চলতি মাসের ১৬ থেকে ২২ সেপ্টেম্বর ঢাকাসহ সব বিভাগীয় শহরে ৭ দিন, অন্য সব জেলা শহরে ৪ দিন এবং প্রথমবারের মতো ২৯টি উপজেলায় ২ দিন এবং ৫৭টি উপজেলায় একদিনের ভ্রাম্যমাণ আয়কর মেলা অনুষ্ঠিত হবে।

আয়কর প্রদানে উৎসাহ দিতেই এ মেলার আয়োজন করা হচ্ছে বলে জানান তিনি।

চলতি অর্থবছরে বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও ইঞ্জিনিয়ারিং কলেজের ওপর আরোপিত ৭% মূসক- ভ্যাট প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার বেলা ৩টা ২০ মিনিটে অর্থ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা শাহেদুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তা প্রত্যাহারের কথা জানানো হয়।

এতে বলা হয় সরকার আশা করে, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী এবং শিক্ষক বর্গ তাদের আন্দোলন বন্ধ করে শিক্ষাঙ্গনে ফিরে যাবেন। এবং দেশের উন্নয়ন অগ্রযাত্রায় কোনো ধরনের বাধা সৃষ্টির সুযোগ দেবেন না।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ